advertisement

Festival bonus announced in Indian Railways: রেল কর্মীদের জন্য দারুণ সুখবর, বোনাস হিসেবে মিলবে ৭৮ দিনের বেতন

Last Updated:

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রায় ১১ লক্ষ ৫৬ হাজার রেল কর্মী উপকৃত হবেন (Festival bonus announced in Indian Railways)৷

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#দিল্লি: উৎসবের মরশুমের আগেই রেল কর্মীদের জন্য সুখবর৷ নন গেজেটেড পদে কর্মরত রেলকর্মীদের জন্য ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে ঘোষণা করল রেল মন্ত্রক (Festival bonus announced in Indian Railways)৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে৷ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) সাংবাদিক বৈঠকে সিদ্ধান্তের কথা ঘোষণা করেন৷
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রায় ১১ লক্ষ ৫৬ হাজার রেল কর্মী উপকৃত হবেন (Bonus announced in Indian Railways)৷ অনুরাগ ঠাকুর জানান, সাধারণত প্রতি বছর ৭২ দিনের বেতন বোনাস হিসেবে ঘোষণা করা হয়৷ কিন্তু এ বছর নরেন্দ্র মোদি সরকার ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দেওয়ার ঘোষণা করেছে৷ রেল কর্মীদের উৎসবের বোনাস দিতে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে প্রায় ১৯৮৫ কোটি টাকা খরচ হবে৷ ২০২০-২১ অর্থবর্ষের কাজের ভিত্তিতে এই বোনাস পাবেন রেলকর্মীরা৷
advertisement
advertisement
২০১৯-২০ অর্থবর্ষেও রেলকর্মীদের ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দিয়েছিল মোদি সরকার৷ প্রায় ১১ লক্ষ ৫৮ হাজার রেলকর্মী এর ফলে উপকৃত হয়েছিলেন৷ ৭৮ দিনের বেতন বাবদ সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা বোনাস বেঁধে দিয়েছিল রেল মন্ত্রক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Festival bonus announced in Indian Railways: রেল কর্মীদের জন্য দারুণ সুখবর, বোনাস হিসেবে মিলবে ৭৮ দিনের বেতন
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement