advertisement

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত, জেনে নিন কোন কোন ওয়েবসাইটে জানা যাবে ফল

Last Updated:

আগামী ২৮-২৯ মে-র মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশ করা হবে জানিয়েছেন সিবিএসই সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠী ৷

#কলকাতা: প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ৷ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর অফিশিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in, cbse.nic.in ও results.gov.in থেকে ফলাফল জানা যাবে ৷
এবছর digilocker.gov.in সাইটে ফোন থেকে ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা ৷ অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই খুলবে ডিজিলকার ৷
advertisement
এ বছর সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সারা দেশে সর্বোচ্চ নম্বর পেয়ছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের স্টেপ বাই স্টেপ সেকেন্ডারি স্কুলের ছাত্রী মেঘনা শ্রীবাস্তব ৷ ৫০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯৯ ৷ তবে সার্বিক ভাবে এবছর পাশের হার আগের বছরের তুলনায় কমেছে ৷ এবছর মোট ৮২.০২ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে ৷ ২০১৭ সালে পাশের হার ছিল ৮৩.০১ শতাংশ ৷
advertisement
এবছর সারা দেশে ৪,১৩৮টি ও দেশের বাইরের ৭১টি পরীক্ষাকেন্দ্র থেকে মোট ১১ লক্ষ ৮৬ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন ৷ ৫ মার্চ শুরু হয়ে পরীক্ষা শেষ হয়েছিল ১৩ এপ্রিল ৷
আগামী ২৮-২৯ মে-র মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশ করা হবে জানিয়েছেন সিবিএসই সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত, জেনে নিন কোন কোন ওয়েবসাইটে জানা যাবে ফল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement