advertisement

Panchayat election 2023: পঞ্চায়েতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি পেল রাজ্য

Last Updated:

দুই সিপিএম প্রার্থী ওমজা বিবি এবং কাশ্মীরা বিবি হাইকোর্টে মামলা করে অভিযোগ করেছিলেন, যথাযথ ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়াক পরেও ইচ্ছাকৃত ভাবে তাঁদের মনোনয়ন পত্র বাতিল করে দেন উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও বা রিটার্নিং অফিসার৷

সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের৷
সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের৷
কলকাতা: উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে দুই প্রার্থীর মনোনয়ন পত্রে কারচুপির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ দুই সিপিএম প্রার্থীর তোলা অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ এ দিন সেই নির্দেশের উপরেই স্থগিতাদেশ জারি করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷
দুই সিপিএম প্রার্থী ওমজা বিবি এবং কাশ্মীরা বিবি হাইকোর্টে মামলা করে অভিযোগ করেছিলেন, যথাযথ ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়াক পরেও ইচ্ছাকৃত ভাবে তাঁদের মনোনয়ন পত্র বাতিল করে দেন উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও বা রিটার্নিং অফিসার৷ উলুবেড়িয়া ১ ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েত ও ধুসিমালি গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন এই দু জন৷ অভিযোগের সত্যতা যাচাইয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা৷
advertisement
এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার৷ রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ সিবিআই তদন্তের পরিবর্তে এ দিন এক সদস্যের কমিশন গড়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে-র কমিশনের নজরদারিতেই উলুবেড়িয়া-১ ব্লকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশ৷ তিন সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছেই রিপোর্ট পেশ করবে প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে-র কমিশন৷
advertisement
advertisement
যদিও তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশে আপত্তি জানান দুই সিপিএম প্রার্থীর আইনজীবী৷ তবে সেই আবেদনে সাড়া দেয়নি জিভিশন বেঞ্চ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Panchayat election 2023: পঞ্চায়েতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি পেল রাজ্য
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement