advertisement

মন্ত্রীসভার বৈঠকে সরকারি কর্মচারিদের বেতন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র

Last Updated:

দেশজুড়ে এবার ‘ক্যাশলেস স্যালারি’ চালু করতে চাইছে সরকার ৷ গোটা দেশে সরকারি কর্মচারীদের নগদে বেতন বা মজুরি দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করতে চায় কেন্দ্র ৷

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই নগদহীন লেনদেনের পথে হাঁটছে কেন্দ্র ৷ ডিজিট্যাল অর্থনীতিকে গোটা দেশের কোণায় কোণায় পৌঁছে দিতে সচেষ্ট অর্থমন্ত্রক ৷ ব্যাঙ্ক, এটিএম ছেড়ে এবার পেটিএম-এর মতো ই-ওয়ালেট ব্যবহারে জোর দিচ্ছে মোদি সরকার ৷ ডিজিটাল অর্থনীতির পথে আরও এক ধাপ এগিয়ে যেতে বুধবার মন্ত্রীসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র ৷
দেশজুড়ে এবার ‘ক্যাশলেস স্যালারি’ চালু করতে চাইছে সরকার ৷ গোটা দেশে সরকারি কর্মচারীদের নগদে বেতন বা মজুরি দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করতে চায় কেন্দ্র ৷ নগদের বদলে সরাসরি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে বেতন ৷ অথবা ক্যাশ টাকার বদলে চেকে দেওয়া হোক স্যালারি ৷ এমনটাই চাইছে মোদি সরকার ৷
advertisement
সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রেও নগদ টাকার ব্যবহার বন্ধ করতে একটি জারি হতে পারে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বেতন দান প্রক্রিয়ায় এই নয়া নিয়ম শুরু করতে চেয়ে একটি বিল প্রস্তাব করা হয় লোকসভায় ৷ শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় এই বিলটি পেশ করেন ৷ বিলে বলা হয়েছে, নিয়োগকারী যেন কর্মচারীদের বেতন চেকের মাধ্যমে বা সরাসরি ডিজিট্যাল ট্রান্সজাকশনের মাধ্যমে স্যালারি অ্যাকাউন্টে চলে যাবে ৷
advertisement
advertisement
বিলটি দু’মাস বাদে আগামী অধিবেশনের আগে পাশ হওয়ার সম্ভাবনা নেই ৷ তাই অর্ডিন্যান্স এনে শীঘ্রই এই নয়া নিয়ম জারির প্রস্তাব আনা হয়েছে ৷ এটি পেমেন্ট অফ ওয়েজেস অর্ডিন্যান্সের অন্তর্গত ৷ কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্মতি পেলেই জারি হবে নয়া বেতন প্রদান প্রক্রিয়া ৷
মন্ত্রিসভার সায় মিললেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজ্য হবে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত সমস্ত প্রতিষ্ঠানে যেখানে নগদে বেতন দেওয়া হয় ৷ যেমন, কল-কারখানা, চা বাগান ও নির্মাণ সংস্থায় নগদে বেতন বা মজুরি দেওয়া বন্ধ হয়ে যাবে ৷ চেক অথবা অ্যাকাউন্টে টাকা জমা করে দিতে হবে শ্রমিকদের মজুরি ৷
advertisement
তবে যেহেতু শ্রম সংবিধান যৌথ তালিকার অন্তর্ভুক্ত ৷ তাই রাজ্যগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নয় ৷ প্রয়োজনে রাজ্যগুলি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত অর্ডিন্যান্সে ৷
অতএব ক্যাশলেস ভারতের পরবর্তী পদক্ষেপ, ডিজিট্যাল স্যালারি ৷ এবার নগদের বদলে এবার বেতনও হল ডিজিট্যাল ৷
নোট বাতিলের পর থেকে নগদ সঙ্কটে ভুগছে দেশ ৷ তাই ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে গ্রাহকদের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে সরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মন্ত্রীসভার বৈঠকে সরকারি কর্মচারিদের বেতন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement