advertisement

মন্ত্রক রদবদলে বাড়তি দায়িত্ব পীযুশকে, ক্ষমতা কমল স্মৃতির

Last Updated:

আরও একবার মন্ত্রক রদবদলের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী ৷ লোকসভা নির্বাচনের বছর খানেক আগেই গুরুত্বপূর্ণ দফতরের রদবদল চলল ৷ অরুণ জেটলি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত অর্থ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পীযুশ গোয়েলকে৷

#দিল্লি: আরও একবার মন্ত্রক রদবদলের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী ৷ লোকসভা নির্বাচনের বছর খানেক আগেই গুরুত্বপূর্ণ দফতরের রদবদল চলল ৷ অরুণ জেটলি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত অর্থ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পীযুশ গোয়ালকে ৷ তথ্য সম্প্রচার মন্ত্রক খুইয়ে স্মৃতি ইরানির দায়িত্বে থাকল শুধুমাত্র বস্ত্রমন্ত্রক ৷ তথ্য সম্প্রচার মন্ত্রী হলেন রাজ্যবর্ধন রাঠোর ৷এর আগে তিনি এই দফতরের প্রতিমন্ত্রি ছিলেন ৷
একের পর এক বিতর্কে জড়িয়ে স্মৃতির হাতছাড়া হয়েছে এই গুরুত্বপূর্ণ মন্ত্রক, মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্মৃতির সম্মানপ্রদান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ প্রতিবাদ করেছেন শিল্পীরা ৷ এছাড়াও ভুয়ো খবর নিয়ে সংবাদমাধ্যমের ওপর স্মৃতির নিষেধাজ্ঞাকেও ভাল চোখে নেননি প্রধানমন্ত্রী, মত অনেকেরই ৷ তারই ফল ভুগতে হল ইরানিকে ৷ এর আগেও একাধিক বির্তকের ফলে তাঁর থেকে কেড়ে নেওয়া হয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ এই নিয়ে ৪বছরে পাঁচবার বদল হলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ৷
advertisement
advertisement
অর্থ মন্ত্রক ছাড়াও অরুন জেটলির দায়িত্বে ছিল কর্পোরেট বিষয়ক মন্ত্রকও ৷ সাময়িকভাবে সেই দায়িত্ব পালন করবেন পীযুশ ৷ শিল্পপতীদের সঙ্গে তাঁর সুসম্পর্কের ফলেই তাঁকে এই দায়িত্ব সমলাতে হবে বলেই জানা যাচ্ছে ৷ দার্জিলিং-এর সাংসদ এস এস আলুওয়ালিয়াকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মন্ত্রক রদবদলে বাড়তি দায়িত্ব পীযুশকে, ক্ষমতা কমল স্মৃতির
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement