advertisement

C V Anand Bose Resignation Update: ধনখড়ের মতো তাঁর ইস্তফাতেও রহস্য, আপাতত দিল্লিতেই আনন্দ বোস! কোন চেষ্টায় প্রাক্তন রাজ্যপাল?

Last Updated:

সি ভি আনন্দ বোস ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে আর এন রবির নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

জগদীপ ধনখড়ের মতোই পরিণতি হবে সি ভি আনন্দ বোসের?
জগদীপ ধনখড়ের মতোই পরিণতি হবে সি ভি আনন্দ বোসের?
জগদীপ ধনখড়ের মতোই কি পরিণতি হতে চলেছে পশ্চিমবঙ্গের আরও এক সদ্য প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের? বৃহস্পতিবার সি ভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের পর বাংলার গণ্ডি পেরিয়ে এই জল্পনাই শুরু হয়েছে রাজধানী দিল্লিতেও৷
তবে যাঁকে নিয়ে এত আলোচনা, সেই সি ভি আনন্দ বোস এই মুহূর্তে মৌনতাই অবলম্বন করেছে৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের সহকারীরা জানিয়েছেন, এখনই পদত্যাগ করা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না সি ভি আনন্দ বোস৷ তবে সূত্রের খবর, আপাতত কেরলে না ফিরে কয়েকদিন দিল্লিতেই থাকবেন তিনি৷
সূত্রের খবর, দিল্লিতে থেকে কয়েকদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন আনন্দ বোস৷ একান্তই যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্ভব না হলে অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি৷
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর উপরাষ্ট্রপতির পদ পেয়েছিলেন জগদীপ ধনখড়৷ যদিও তিনিও আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সি ভি আনন্দ বোসও কোনও সম্মানজনক বিকল্প পাওয়ারই চেষ্টা করছেন৷
advertisement
বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে হঠাৎই দিল্লি যান সি ভি আনন্দ বোস৷ এর পরই তাঁর পদত্যাগের খবর সামনে আসে৷ জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি৷ সেই ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি৷ ২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন আনন্দ বোস৷ তিন বছর পদে থাকার পর ইস্তফা দিলেন তিনি৷ যদিও রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তাঁর হঠাৎ ইস্তফার কারণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
C V Anand Bose Resignation Update: ধনখড়ের মতো তাঁর ইস্তফাতেও রহস্য, আপাতত দিল্লিতেই আনন্দ বোস! কোন চেষ্টায় প্রাক্তন রাজ্যপাল?
Next Article
advertisement
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনেরই
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনের
  • তিন বছরের প্রেমে পরিবারের অমত

  • চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যুগল

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পরও বাঁচানো যায়নি তাদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement