advertisement

#Budget2020: দেশে নতুন ৬০ লক্ষ করদাতা, পয়লা এপ্রিল থেকে নতুন GST সিস্টেম: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

Last Updated:
#নয়াদিল্লি: দেশে তৈরি হয়েছে নতুন ৬০ লক্ষ করদাতা ৷ জিএসটি-র ফলে কর ব্যবস্থা অনেক সরল হয়েছে বলে দাবি অর্থমন্ত্রীর ৷ আর্থিক ঝিমুনির আবহে সংসদে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷
বহি খাতা খুলে বাজেট নথি পড়া শুরু করার আগে প্রাক্তন অর্থমন্ত্রী স্বর্গত অরুণ জেটলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নির্মলা সীতারমণ ৷ আগামী অর্থবর্ষের জন্য বাজেটের শুরুতেই অর্থমন্ত্রীর দাবি ৷ ‘ভাইব্র্যান্ট ইন্ডিয়া’ গড়ার লক্ষ্যে এই বাজেট ৷ অর্থনীতির বুনিয়াদ অনেক মজবুত ৷ গত দুবছরে আরও ৬০ লাখ নতুন করদাতা তৈরি হয়েছে দেশে ৷ জিএসটি আদায়ে ১৫ লাখ করদাতা যুক্ত হয়েছেন ৷ কর দেওয়ার পদ্ধতি এখন আগের থেকে অনেক সরল ৷ এপ্রিল থেকেই চালু হবে আরও সরল জিএসটি ব্যবস্থা ৷ আরও সহজ করা হচ্ছে জিএসটি-এর নতুন আবেদনপত্র ৷ এই অর্থবর্ষে মোট ৪০ কোটি জিএসটি রিটার্ন ফাইল হয়েছে ৷
advertisement
এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকারের ঋণ কমেছে সাড়ে ৩.৫ শতাংশ। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত ৷ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১১৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০১৮-১৯-এ এসে দাঁড়িয়েছে ২৮৪ বিলিয়ন ডলার ৷ কেন্দ্র সরকারের ঋণের বোঝা কমেছে ৷ একইসঙ্গে উজালা প্রজেক্টে এবার পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারে আরও জোর দেওয়া হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#Budget2020: দেশে নতুন ৬০ লক্ষ করদাতা, পয়লা এপ্রিল থেকে নতুন GST সিস্টেম: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement