advertisement

সংসদ অধিবেশনে মায়াবতী-রাহুলকে একহাত নিলেন স্মৃতি ইরানি

Last Updated:

ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল সংসদ ৷ পার্লামেন্টের দ্বিতীয় দিনের অধিবেশনে রাজ্য সভা উত্তপ্ত হল মায়াবতী ও স্মৃতি ইরানির বচসায় ৷ বিএসপি নেতা মায়াবতী ভেমুলার আতহত্যার জন্য সরাসরি দায়ী করলেন স্মৃতি ইরানিকে ৷

#নয়াদিল্লি: ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল সংসদ ৷ পার্লামেন্টের দ্বিতীয় দিনের অধিবেশনে রাজ্য সভা উত্তপ্ত হল মায়াবতী ও স্মৃতি ইরানির বচসায় ৷ বিএসপি নেতা মায়াবতী ভেমুলার আতহত্যার জন্য সরাসরি দায়ী করলেন স্মৃতি ইরানিকে ৷ এই মর্মে স্মৃতি ইরানির পদত্যাগের দাবিতে স্লোগানও তুললেন রাজ্যসভায় ৷ তবে চুপ থাকেনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ লোকসভায় একে একে মায়াবতী, রাহুল গান্ধিকেও একহাত নিলেন স্মৃতি ৷
লোকসভায় স্মৃতি ইরানি বলেন, ‘আমি দেশের জন্য প্রাণ দিতে পারি ৷ সেই কারণেই রাজনীতিতে এসেছি ৷ ক্যাম্পাসে আমি গেরুয়া রাজনীতি করছি, কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে রাজনীতিই ছেড়ে দেব ৷’ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার প্রসঙ্গ তুলে এদিন স্মৃতি জানান, ‘রোহিতের মৃতদেহ নিয়ে রাজনীতি করা হয়েছে ৷ সকাল ৬.৩০ অবধি কোনও ডাক্তার ডাকা হয়নি ৷ ’ রোহিত ভেমুলাকে টেনে রাহুল গান্ধিকেও কড়া সমালোচনা করেন স্মৃতি, তিনি বলেন, ‘কানহাইয়া ও রোহিত প্রসঙ্গকে সঙ্গে নিয়ে, রাহুল গান্ধি সবার নজরে আসতে চাইছেন ৷ আর কিছু নয় ৷ আর মায়াবতীকে বলছি, যদি ভুল করে থাকি ইস্তাফা নয়, আমার মাথা কেটে আপনার পায়ের সামনে রাখব !’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সংসদ অধিবেশনে মায়াবতী-রাহুলকে একহাত নিলেন স্মৃতি ইরানি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement