advertisement

জঙ্গলে ধ্যানমগ্ন অবস্থাতেই লেপার্ডের হানায় প্রাণ হারালেন যোগী

Last Updated:
#রামদেগি: গভীর ধ্যানে বসার জন্য বেছে নিয়েছিলেন মহারাষ্ট্রের জঙ্গল৷ আর তাতেই কাল হল৷ ধ্যানমগ্ন অবস্থাতেই লেপার্ডের আক্রমণে প্রাণ হারালেন বৌদ্ধ সন্যাসী৷
বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের রেমদেগি জঙ্গলে ধ্যানে বসেছিলেন বোধি রাহুল ভালকে৷ সেই সময়ই তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি পূর্ণবয়স্ক লেপার্ড৷ যদিও একটু দূরে থাকা আরও দুই যোগী পালিয়ে যেতে সক্ষম হন৷ গুরুতর জখম অবস্থায় ৩৫ বছরেরে রাহুলকে ভর্তি করা হয় হাসপাতালে৷ মহারাষ্ট্র পুলিসের সিনিয়র অফিসার কৃষ্ণা তিওয়ারি জানান, জঙ্গলের এক কোনায় জখম অবস্থায় পাওয়া যায় রাহুল বোধিকে৷ সম্ভবত ক্লান্ত হয়ে গিয়েই শিকার ফেলে পালিয়েছিল লেপার্ড৷
advertisement
বার্ষিক প্রার্থনা সম্মেলনের জন্য মুম্বই থেকে ৫১০ মাইল দূরে অবস্থিত এই নির্জন জঙ্গল বেছে নিয়েছিলেন বৌদ্ধ সন্যাসীদের দল৷ এই জঙ্গলে সাম্প্রতিক কালে ৪ বার এই ধরনের দুর্ঘটনা ঘটায় বন দফতর থেকে সতর্কতাও জারি করা হয়েছিল৷
advertisement
কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ওই জঙ্গলেই ধ্যানে বসেন তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গলে ধ্যানমগ্ন অবস্থাতেই লেপার্ডের হানায় প্রাণ হারালেন যোগী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement