advertisement

Exit Poll-এ মহাজোটের মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত, সনিয়ার সঙ্গে সাক্ষাত অস্বীকার মায়াবতীর

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৪-র পুনরাবৃত্তি ঘটতে চলেছে ফের ৷ পাঁচ বছর পর ২০১৯-এ আবারও মোদিঝড়ের সাক্ষী হতে চলেছে গোটা দেশ ৷ অন্তত বুথফেরত সমীক্ষা এমনটাই ইঙ্গিত দিচ্ছে ৷ ২০১৪ সালের মচ এবারও কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ৷ তবে, এই বুথ ফেরত সমীক্ষার জেরে বিরোধী জোটে জোরদার ফাটল ধরেছে ৷ সোমবার ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে বৈঠক বাতিল করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী ৷
গতকাল অর্থাৎ রবিবার একাধিক বুথ ফেরত সমীক্ষার ফল থেকে একটি Sবিষয় স্পষ্ট ৷ সম্ভবত, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির ৷ সেই সমীক্ষার একদিন পরে অর্থাৎ সোমবার আচমকাই সনিয়া এবং রাহুলের সঙ্গে বৈঠক বাতিল করলেন মায়াবতী ৷ প্রবীণ বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্র স্পষ্ট জানিয়ে দিলেন, ‘দিল্লিতে মায়াবতী জির আজ কোনও বৈঠকের দিনক্ষণ স্থির হয়নি ৷ আজ বিশেষ কাজে লখনউ যাচ্ছেন মায়াবতী জি ৷’
advertisement
মোদি-বিরোধী জোট শক্তিশালী করে গড়ে তোলার জন্যই বৈঠক করছেন বিরোধী দলের নেতারা ৷ ইতিমধ্যেই গত শনিবার রাহুল গান্ধি, মায়াবতী এবং অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ তবে, এই মহাজোট থেকে এখনও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মায়াবতী ৷ রাজনৈতিক মহলের দাবি, এই বিজেপি-বিরোধী মহাজোটে বিএসপি সুপ্রিমো মায়াবতী যদি হাত মেলান ৷ তাহলে অনেক হিসেবই ওলট-পালট হয়ে যেতে পারে ৷ তবে, এই প্রসঙ্গে ২৩-মের আগে কোনওভাবেই কোনও কথা বলতে চাইছেন না মায়াবতী ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll-এ মহাজোটের মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত, সনিয়ার সঙ্গে সাক্ষাত অস্বীকার মায়াবতীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement