advertisement

শহীদ বিএসএফ জওয়ানের শেষকৃত্য, পরিবারকে ক্ষতিপূরণ হরিয়ানার মুখ্যমন্ত্রীর

Last Updated:

পাক সেনার গুলিতে শহীদ বিএসএফ জওয়ানকে মঙ্গলবার গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয়। এদিন তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয় ৷

#শ্রীনগর: পাক সেনার গুলিতে শহীদ বিএসএফ জওয়ানকে মঙ্গলবার গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয়। এদিন তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন  হয় ৷ উপস্থিত ছিলেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। রবিাবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরের আর এস পুরা সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ গুলির লড়াইয়ে মৃত্যু হয় বিএসএফ জওয়ান সুশীল কুমারের ৷ মৃত বিএসএফ জওয়ানের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷
রবিবার রাত ৯টা ৫০ মিনিটে আরএস পুরা সেক্টরে বিএসএফের চৌকি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে পাক রেঞ্জার্স। এরপর আরও ৬টি বিএসএফ চৌকিকে হামলা চালায় পাকিস্তান ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা ৷
এর আগে পাক রেঞ্জারদের স্নাইপার হামলায় গুরুতর আহত হয়ে পড়েন গুরনাম সিং নামে একজন কনস্টেবল ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জম্মুর সরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতালে পরে তার মৃত্যু হয়েছে ৷
advertisement
advertisement
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷  এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।
পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শহীদ বিএসএফ জওয়ানের শেষকৃত্য, পরিবারকে ক্ষতিপূরণ হরিয়ানার মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement