advertisement

ব্রেকফাস্টে ব্রেড-বাটার মানেই আপনার দিনটি স্বাস্থ্যকর !

Last Updated:
#কলকাতা: এক স্লাইস ব্রেড সঙ্গে মাখন , ব্যাস তাহলেই বাজিমাত ! দিনের শুরুটাই হবে পুষ্টিকর ৷ এমনিতেই ব্রেকফাস্ট হিসেবে পাউরুটি-মাখনের জুড়ি মেলা ভার ৷ বানাতে সহজ, খেতেও ,সুবিধা ৷ ধরুন স্কুল বা অফিস যাওয়ার তাড়া, কোন রকমে ব্রেড-বাটার খেয়েই বেড়িয়ে যাওয়া যায় ৷ বাস-ট্যাক্সিতে বসেও খাওয়া যায় অনায়াসে ৷ এতো গেল খাওয়ার সুবিধা, তবে দিনের শুরুতে পাউরুটি মাখন আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখে ৷
কার্বোহাইড্রেট ও ফাইবার
এই ব্রেকফাস্টে প্রায় ১৮ গ্রাম (১৭ গ্রাম পাউরুটি-১ গ্রাম মাখনে) কার্ব থাকে ৷ দিনের শুরুতে শরীরে যথেষ্ট পরিমাণে কার্বের ফলে আপনার এনার্জি লেভেলও থাকবে হাই ! ফাইবার যুক্ত এই খাবার আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ৷
advertisement
প্রোটিন
এক স্লাইস ব্রেড-বাটারে প্রায় ৪.১ গ্রাম প্রোটিন থাকে যা আপনার দিনের ৭.৩-৮.৯ শতাংশ প্রোটিনের সমতুল্য ৷ সকাল থেকেই যদি শরীরের পরিমাণ মত প্রোটিনের ঢোকে, তাহলে পুষ্টির ঘাটতি হবে না ৷
advertisement
ভিটামিন ও মিনারেল
এতে প্রায় দিনের প্রয়োজনের অনুযায়ী ২০ শতাংশ ভিটামিন ডি থাকে ৷ সঙ্গে ক্যালসিয়াম, ভিটামিন B-6, ম্যাঙ্গানিজ, আয়রন, ভিটামিন B-12 থাকে ভরপুর ৷ সকাল সকাল ব্রেড-বাটারে কামড় মানেই এই সব খাদ্যগুণ যাবে আপনার শরীরে ৷
সোডিয়াম                                                                                                                                  মাখন দিয়ে পাউরুটি খেলে শরীরের সোডিয়ামের খামতি থাকবে না ৷ যদিও দিনে আপনার যত পরিমাণ সোডিয়াম প্রয়োজন সেই অনুপাতে খুব বেশি না হলেও, শরীরের জন্য দারুণ উপকারি ব্রেড-বাটার ৷
advertisement
ক্যালরি-ফ্যাট
যারা ক্যালরি নিয়ে চিন্তিত, তারা বেশি ভাববেন না ৷ কারণ হোল গ্রেন ব্রেড ও ১ চামচ বাটারে ১৯৭ ক্যালরি রয়েছে যার মধ্যে ১২.৮ গ্রাম ফ্যাট (৮ গ্রাম ব্যাড ফ্যাট, ০.৫ গ্রাম ট্র্যান্স ফ্যাট,৭.৫ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট) ৷ যদি এই পরিমাণ ক্যালরি বেশি মনে হয়, তাহলে মাখন একটু কম খেতে পারেন ৷ কিন্তু সকাল সকাল একটু বেশি ক্যালরিতে চিন্তায় পড়ার কিছুই নেই ৷ গোটা দিন রয়েছে আপনার সামনে এই ক্যালরি ঝরিয়ে নেওয়ার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্রেকফাস্টে ব্রেড-বাটার মানেই আপনার দিনটি স্বাস্থ্যকর !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement