advertisement

মাথা ব্যাথার ওষুধের বদলে অফিসের বস দিলেন মহিলাকে ভায়াগ্রা !

Last Updated:

দেখুন কী কাণ্ড ! শেষমেশ মাথা ব্যাথা কমানোর জন্য ভায়াগ্রা ! এরকমই ঘটনা ঘটল বেঙ্গালুরু-র এক অফিসে ৷

#চেন্নাই: দেখুন কী কাণ্ড ! শেষমেশ মাথা ব্যাথা কমানোর জন্য ভায়াগ্রা ! এরকমই ঘটনা ঘটল বেঙ্গালুরু-র এক অফিসে ৷ যেখানে এক মহিলা কর্মচারীকে ভায়াগ্রা খেতে দিলেন অফিসের বস ৷
কর্মক্ষেত্রে মহিলা কর্মচারীর ওপর যৌন হেনস্থার জন্য রোজই নতুন নতুন আইন বলবৎ হচ্ছে ৷ কখনও মোটা টাকা জরিমানা ৷ চাকরী থেকে বরখাস্ত ৷ কখনও আবার যৌন হেনস্থায় শিকার মহিলার স্ববেতন তিন মাস ছুটির আইন ৷ এতো আইন সত্ত্বেও কর্মক্ষেত্রে এখন চলেই যাচ্ছে যৌন হেনস্থার ঘটনা ৷ কোনও কোনও ঘটনা সামনে আসছে, বেশিরভাগই ঢাকা পড়ে যায় ৷ বেশিরভাগ মহিলাই লজ্জার কারণে, প্রকাশ্যে বলতে চান না এই সব কথা৷ নয়তো ছাড়তে বাধ্য হন চাকরী ৷ নয় তো বাধ্য হন চুপচাপ সহ্য করতে ৷
advertisement
তবে এবার বেঙ্গালুরুর অফিসে যা ঘটল তাতে হতবাক সব্বাই ৷ টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আসা খবর অনুযায়ী, বেঙ্গালুরু-র এক অফিসে মাথা ব্যাথা হওয়ার কারণে এক মহিলা কর্মচারী ওষুধের খোঁজ করছিলেন অফিসে ৷ ঘটনাটি অফিসের বসের কানে যাওয়ায় মহিলা কর্মচারীকে নিজের ঘরে ঢুকে একটি ওষুধ দিলেন ৷ মহিলাও চট করে ওষুধটি খেয়ে ফেলার পর দেখলেন ওষুধটি আসলে মাথা ব্যাথার নয়, ভায়াগ্রা !
advertisement
advertisement
একটুও অপেক্ষা না করে মহিলা কর্মচারী অফিস থেকে বেরিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ৷ পুলিশকে তিনি জানান, এরকম ঘটনা প্রথম নয়, এর আগেও অফিসের বস নানা কারণে এই ধরণের যৌন হেনস্থা করেছেন ৷ পুরো ঘটনাটি তদন্ত করছে চেন্নাই পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাথা ব্যাথার ওষুধের বদলে অফিসের বস দিলেন মহিলাকে ভায়াগ্রা !
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement