advertisement

লালকেল্লায় গ্রেনেড আতঙ্ক, ঘটনাস্থলে NSG দল

Last Updated:

লালকেল্লা চত্বরে অবস্থিত কুয়ো পরিস্কার করার সময় উদ্ধার করা হয়েছে একটি গ্রেনেড ৷

#নয়াদিল্লি: লালকেল্লা চত্বরে অবস্থিত কুয়ো পরিস্কার করার সময় উদ্ধার করা হয়েছে একটি গ্রেনেড ৷ বৃহস্পতিবার সন্ধেবেলায় কুয়ো থেকে গ্রেনেড উদ্ধারকে ঘিরে লালকেল্লায় বোমাতঙ্ক ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে NSG দল ৷
ঘটনায় কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বেশ কয়েকদিন ধরেই লালকেল্লা পরিস্কারের কাজ চলছে ৷ সেই সময় গ্রেনেড এবং কার্তুজের বক্স পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ৷ কোথাও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না দেখা হচ্ছে ৷ এর আগেও ওই কুয়ো থেকে পাওয়া গিয়েছিল বুলেট ও বিস্ফোরক ভর্তি বাক্স ৷
advertisement
খবর দেওয়া হয়েছে স্থানীয় থানায় ৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের কয়েকটি ইঞ্জিন ৷
advertisement
লালকেল্লার চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ তা সত্ত্বেও নিরাপত্তাবাহিনীর চোখ এড়িয়ে সেখানে গ্রেনেড এসে পৌঁছল কী করে তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ এ সঙ্গে জড়িত কিনা তাও তদন্ত করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লালকেল্লায় গ্রেনেড আতঙ্ক, ঘটনাস্থলে NSG দল
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement