advertisement

ত্রিশঙ্কুর পথে বৃহমুম্বই পুরসভা, বৃহত্তম দলের তকমা শিবসেনার

Last Updated:

ত্রিশঙ্কুর পথে বৃহন্মুম্বই পুরসভা ৷ ৮৪ আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে এল শিবসেনা ৷

#মুম্বই: ত্রিশঙ্কুর পথে বৃহন্মুম্বই পুরসভা ৷ ৮৪ আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে এল শিবসেনা ৷ ১৯৯২ সাল থেকে অর্থাৎ দীর্ঘ ২০ বছর ধরে জোট বেঁধে মুম্বইতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি-শিবসেনা ৷ এই প্রথমবার জুটি ভেঙে একে অপরের বিরুদ্ধে লড়ছে শিবসেনা ও গেরুয়া শিবির ৷
বৃহত্তম দলের তকমা শিবসেনা পেলেও, পিছিয়ে নেই বিজেপিও ৷ ২২৭ আসনের মধ্যে ৮৪ আসন পেয়ে বৃহত্তম দল শিবসেনা ৷ তার ঠিক পিছনেই রয়েছে বিজেপি ৷ ৮১টি আসন দখল করেছে গেরুয়া শিবির ৷ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৪ ৷
অন্যদিকে, কংগ্রেসের ফল মুম্বই পুরসভা নির্বাচনে শোচনীয় ৷ ঝুলিতে এসেছে মাত্র ৩১টি আসন ৷ এমএনএস দখলে রাখল ৭টি আসন ৷ কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে ইতিমধ্যেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন কংগ্রেস সাংসদ সঞ্জয় নিরুপম ৷
advertisement
advertisement
BMC election result 2017
জয়ের সম্ভাবনা নিশ্চিত হতেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের হুঙ্কার, ‘শুধু মেয়র নয় মুখ্যমন্ত্রীও হবে শিবসেনার ৷’ অন্যদিকে, পুরবোর্ড গড়তে ভোট পরবর্তী শিবসেনা-বিজেপি জোটের জল্পনা উড়ছে আরব সাগরের হাওয়ায় ৷ যদিও জোটের সম্ভাবনা ওড়ালেন না ফড়নবিশ ৷ সিদ্ধান্ত ছেড়েছেন কোর কমিটির উপর ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ত্রিশঙ্কুর পথে বৃহমুম্বই পুরসভা, বৃহত্তম দলের তকমা শিবসেনার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement