advertisement

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বেকসুর খালাস সলমন !

Last Updated:

বক্স অফিসে ‘সুলতান’-এর জয়জয়কার ৷ কিন্তু বাস্তবে সলমন খানের পিছু ছাড়ছে না বিতর্ক ও মামলা ৷

#মুম্বই: এবারও জিতে গেলেন সলমন ‘সুলতান’ খান ৷ প্রথমে ‘হিট অ্যান্ড রান’ মামলায় হলেন বেকসুর খালাস ৷ আর সোমবার যোধপুর আদালতও কৃষ্ণসার মামলায় রেহাই দিল সলমন খানকে ৷
সোমবার যোধপুর আদালতে রায় বের হওয়ার পর সলমনের পিতা সেলিম খান জানান, ‘পনেরো বছর যখই এই সব নিয়ে কিছু মন্তব্য করিনি ৷ আজও এই নিয়ে মন্তব্য করব না ৷ ’
বক্স অফিসে ‘সুলতান’-এর জয়জয়কার ৷ কিন্তু বাস্তবে সলমন খানের পিছু ছাড়ছে না বিতর্ক ও মামলা ৷ ‘হিট অ্যান্ড রান’ মামলায় কিছুটা স্বস্তি মিললেও, সলমনের জীবনে অস্বস্তি তৈরি করতে কৃষ্ণসার হরিণ শিকার মামলা  কাঁটা হয়ে বিঁধে ছিল সলমন খানের ভাগ্যে ৷
advertisement
advertisement
সোমবার যোধপুর হাইকোর্টে কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়দান ৷ এর আগে এই মামলায় নিম্ন আদালত সলমনকে জেল হেফাজতে রাখার রায় দিয়েছিল ৷ নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন সলমনের আইনজীবি ৷ নিম্ন আদালতে সলমনের জয় না হলেও, সোমবার যোধপুর হাইকোর্ট সলমনকে বেকসুর খালাস বলে রায় দিয়েছে ৷
সালটা ১৯৯৮ ৷ জয়পুরে সুরজ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান ৷ শ্যুটিংয়ে মাঝে দলবল নিয়ে বেরিয়ে পড়ে কৃষ্ণসার হরিণ শিকারে ৷ সেই অপরাধেই যোধপুর আদলাতে মামলা হয় সলমনের বিরুদ্ধে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বেকসুর খালাস সলমন !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement