advertisement

মোদির ‘মাস্টারস্ট্রোক’-এ ফাঁক, রেলের হাত ধরে সাদা হচ্ছে কালো টাকা

Last Updated:

কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক ৷ রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০-এর নোট ৷ শোনার পর থেকে কালা ধনের মালিকদের রাতের ঘুম উধাও ৷

#কলকাতা: কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক ৷ রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০-এর নোট ৷ শোনার পর থেকে কালা ধনের মালিকদের রাতের ঘুম উধাও ৷ তবু কুছ পরোয়া নেই ৷ আয়কর ও রাজস্ব বিভাগের নজর গলে কালো টাকাকে সাদা করার অভিনব পন্থা খুঁজে বার করলেন বেশ কিছু নাগরিক ৷
প্রথমে রেলের টিকিট কেটে তারপর তা বাতিল করে কালো টাকা সাদা করার অভিনব পন্থা নিলেন দেশের কিছু অসাধু নাগরিক ৷ তাতেও শেষ রক্ষা হল না রেল কর্তৃপক্ষের তৎপরতায় সামনে এ নতুন জালিয়াতি ৷
রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, অসৎ উপায়ে আয় করা টাকাকে বৈধ করার জন্য লক্ষ লক্ষ টাকার টিকিট বুক করে তারপর তা বাতিল করছেন অনেকে ৷ ইন্দোরের বিজয়নগর রেলওয়ে বুকিং অফিসে থেকে ৫ লাখ ২৭ হাজার টাকার টিকিট বুক করে বাতিল করার খবর এসেছে ৷
advertisement
advertisement
রেলের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, এই পদ্ধতিতে কালো টাকা সাদা করার চেষ্টা হতে পারে বুঝে বুকিংয়ের উপর নজরদারি চালানো হচ্ছিল ৷ আপাতত জালিয়াতি রুখতে রেলের তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
জালিয়াতি রুখতে আপাতত সন্দেহজনক টিকিট বুকিংয়ে কনফার্মেশন দেওয়া বন্ধ করল রেল ৷ পুরো ব্যাপারটি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে রেল মন্ত্রককে ৷ একইসঙ্গে ৯ ও ১১ তারিখ বুকিং হওয়া টিকিট বাতিল করা হলে তার টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷
advertisement
পশ্চিম রেলওয়ে কতৃপক্ষের থেকে পাওয়া তথ্য অনুসারে, বিজয়নগরের রেল রিজার্ভেশন কাউন্টার থেকে সকাল আটটা থেকে দুপুর দুটোর মধ্যে দিল্লি থেকে ত্রিবান্দ্রাম ও দিল্লি থেকে গুয়াহাটি যাওয়ার ১১৬ টি টিকিট বুক করা হয়েছে ৷ যার মোট মূল্য ৫ লাখ ২৭ হাজার টাকা ৷ একসঙ্গে এতটাকার এতগুলো ফার্স্ট ক্লাসের টিকিট বুক হওয়ায় সন্দেহ হয় রেল আধিকারিকদের ৷ তাদের আশঙ্কা, টিকিট বুক করে পরে বাতিল করলে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার অপশনের ফায়দা তুলে নিজের বেআইনী অর্থকে বৈধ করতে চাইছে একদল অসৎ নাগরিক ৷
advertisement
৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায় ৷ তবে সাধারণ মানুষদের সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখে কিছু অত্যাবশ্যকীয় পরিষেবায় নতুন নোট বন্টন শুরু না হওয়া পর্যন্ত অচল নোট গ্রহণ করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয় ৷ এই অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে রেলের টিকিট বুকিংকেও ছাড় দেওয়া হয়েছিল ৷
advertisement
এই ছাড়ের ফায়দা তুলেই জালিয়াতরা কালো টাকাকে সাদা করার সুবিধে নিচ্ছে বলে আশঙ্কা করছে রেল মন্ত্রক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির ‘মাস্টারস্ট্রোক’-এ ফাঁক, রেলের হাত ধরে সাদা হচ্ছে কালো টাকা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement