advertisement

Delhi Election Result : ‘৪৮ আসনে জিতবে বিজেপি, এমনকী ৫৫ আসনে জয় পেলেও আশ্চর্য হব না’, গণনার শুরুতেই আত্মবিশ্বাসী মনোজ

Last Updated:

এমনকী গণনা শুরু আগের মুহূর্তেও জয় নিয়ে বিন্দুমাত্র চিন্তিত বা ভীত নন মনোজ ৷

#নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী দিল্লির সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি ৷ এমনকী গণনা শুরু আগের মুহূর্তেও জয় নিয়ে বিন্দুমাত্র চিন্তিত বা ভীত নন মনোজ ৷
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা সাংসদ বলেন, ‘তিনি বিন্দুমাত্র নার্ভাস নন ৷ দিল্লির মসনদে ফুটবে পদ্মই ৷ আজকের দিনটা বিজেপির ৷ বিজেপি সরকার গড়লে এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই ৷  ৪৮ আসন পাবে বিজেপি ৷ এমনকি ৫৫ আসন পেলেও আশ্চর্য হব না ৷’
দিল্লির ভোট গণনা শুরু হতেই ট্রেন্ড বলছে অন্য কথা ৷  বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মতোই গণনার শুরুতেই প্রথম রাউন্ড শেষে এগিয়ে গেল আম আদমি পার্টি৷ বিশেষ করে ওখলা বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রেই পড়ে শাহিনবাগ, সেখানে এগিয়ে কেজরিওয়ালের দল৷  অনেকটাই পিছিয়ে বিজেপি ৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত ৭০ আসনে দিল্লি বিধানসভায় ৪৪টি আসনে এগিয়ে আপ ৷ ১৭ টি আসনে এগিয়ে বিজেপি৷ একটি আসনও পায়নি কংগ্রেস৷ ম্যাজিক ফিগার ৩৬৷ বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এ বারও দিল্লিতে বড় জয় পেতে চলেছে আপ ৷
১১টি জেলায় ২১টি কেন্দ্রে চলছে ভোটগণনা৷ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ দিল্লিতে ৬৭টি আসন পেয়ে সরকার গড়েছিল৷ বিজেপি পেয়েছিল ৩টি আসন ৷ কংগ্রেস একটিও আসন পায়নি ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Result : ‘৪৮ আসনে জিতবে বিজেপি, এমনকী ৫৫ আসনে জয় পেলেও আশ্চর্য হব না’, গণনার শুরুতেই আত্মবিশ্বাসী মনোজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement