advertisement

আমরাই জয়ী হয়ে জনগণের পাশে থাকব, আস্থা ভোটের আগে টুইট প্রধানমন্ত্রীর

Last Updated:

আজ সংসদে মোদির আস্থা পরীক্ষা ৷ শুক্রবার অনাস্থা প্রস্তাব বিতর্কে রাহুল গান্ধির নেতৃত্বে বিরোধীরা বক্তৃতা রাখবেন ৷ তবে, এই আস্থা ভোটাভুটিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিজেপি ৷

#নয়াদিল্লি: আজ সংসদে মোদির আস্থা পরীক্ষা ৷ শুক্রবার অনাস্থা প্রস্তাব বিতর্কে রাহুল গান্ধির নেতৃত্বে বিরোধীরা বক্তৃতা রাখবেন ৷ তবে, এই আস্থা ভোটাভুটিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিজেপি ৷ শরিকদের সমর্থন আদায়ে বৃহস্পতিবার সকালেই তড়িঘড়ি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷
শুক্রবার আস্থা ভোটের আগেই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন,আজ সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ দিন ৷ আমি নিশ্চিত আমার সাংসদরা পাশে আছেন ৷ আস্থা ভোটে স্বতঃফূর্ত যোগদান করবেন ৷ আমরাই জয়ী হয়ে জনগণের  পাশে থাকব ৷ গোটা দেশ সেটা দেখবে ৷
advertisement
advertisement
গতকাল এয়ারসেল-ম্যাক্সিস মামলার দুর্নীতিতে ফের একবার পি চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিবিআই ৷ সেই চার্জশিটে নাম উঠে এসেছে চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমেরও ৷ যার জেরে বেশ কিছুটা চাপের মুখে পরেছে কংগ্রেস ৷ কিন্তু এই সমস্ত বিষয় নিয়েই বিজেপির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ আনল কংগ্রেস ৷ কংগ্রেসের অভিযোগ, শুক্রবার অনাস্থা ভোটের আগে বিজেপি ইচ্ছেকৃতভাবে কংগ্রেসকে ফাঁসানোর চেষ্টা করছে ৷
advertisement
বেলা ১১টা থেকে লোকসভায় শুরু হবে অনাস্থা প্রস্তাবের আলোচনা । ৭ ঘণ্টা ধরে চলবে তা ৷ এরপর শুরু হবে ভোটাভুটি ৷ কংগ্রেসের হয়ে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী ৷
লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে এই মুহূর্তে ৯টি ফাঁকা ৷ বাকি ৫৩৪ টি আসনের মধ্যে ২৭২ টি আসনে রয়েছে বিজেপির নিজেদের সাংসদরা ৷ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য রয়েছে ২৬৮টি আসন ৷ বাকি যদি এনডিএ-র শরিক দলগুলি বিজেপিকে সমর্থন জানায়, তাহলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৩১২তে ৷ অন্যদিকে, ইউপিএ, তৃণমূল কংগ্রেস, টিআরএস, বিজেডি, টিডিপি-র সংখ্যা সব মিলিয়ে ১৭৮ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমরাই জয়ী হয়ে জনগণের পাশে থাকব, আস্থা ভোটের আগে টুইট প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement