advertisement

'নিজেদেরকে আটকাতে পারলাম না', রাহুলের ছবি রিট্যুইট প্রসঙ্গে বিজেপি

Last Updated:
#নয়াদিল্লি: জার্মানির বুসেরিয়াস সামার স্কুলে রাহুল গান্ধির মন্তব্য ঘিরে উত্তাল রাজনৈতিক মহল । গতকালই রাহুলের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র । তিনি জানিয়েছেন একজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে রাহুলের মন্তব্য বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন । কিন্তু রাজনৈতিক চাপানউতোরের মাঝেই কৌতুক এড়াতে পারল না সেই বিজেপিই ।
কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে রাহুলের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছিল । বুন্দেসস্ট্যাগে জার্মান আইনসভায় দাঁড়িয়ে নানান পোজে রাহুলের সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে ।
advertisement
প্রশংসা ছিলই, তবে সেই ছবির কোলাজ দেখে পিছিয়ে থাকেনি ট্রোলারবাহিনী। নানারকম মন্তব্যে ভরে গিয়েছে সেই পোস্টটি । আর এই সবের মাঝেই পিছিয়ে থাকেনি বিজেপিও । বেশ কয়েক ঘন্টা পরই বিজেপির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাহুলের ছবিগুলি রিট্যুইট করা হয়েছে । তার সঙ্গে লেখা হয়েছে তাঁরাও 'এই ছবিগুলি রিট্যুইট করা থেকে নিজেদের আটকাতে পারেননি' ।
advertisement
আর যাবতীয় রাজনৈতিক উত্তেজনার মাঝেও এই সামান্য কৌতুকেই মজল সোশ্যাল মিডিয়া ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'নিজেদেরকে আটকাতে পারলাম না', রাহুলের ছবি রিট্যুইট প্রসঙ্গে বিজেপি
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement