advertisement

করোনা যুদ্ধে জয়ী হোক দেশ, শান্তি কামনায় বিজেপি সাংসদের মহাযজ্ঞের আয়োজন

Last Updated:

অক্ষয় তৃতীয়াতে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল তাই এইদিনই আরএসএসের পক্ষ থেকে দেশের শান্তির জন্য যজ্ঞের আয়োজন করা হয়েছে

#মুম্বই: সারা বিশ্ব এই মুহূর্তে কাঁপছে করোনা ভাইরাসের দাপটে যেন কাঁপছে বিশ্বের প্রতিটি দেশেই করোনা ত্রাসে মানুষ কোণঠাসা হয়ে পড়েছেন ৷ রাতদিন শুধুই আতঙ্কে কাটাচ্ছেন ৷ এরই মাঝে দেশকে মুক্তি দিতে করোনা মুক্ত দেশের ইচ্ছায় গোরক্ষপুরের বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিশন এক মহাযজ্ঞ করেছেন ৷ শনিবার তাঁর মুম্বইয়ের বাড়িতে তিনি যজ্ঞে আহুতি দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে খুব তাড়াতাড়ি গোটা দেশ থেকে করোনা বিদায় নেয় ৷
এই বিষয়েই বিজেপি সাংসদ জানিয়েছেন ভারতীয় সংস্কৃতিতে যজ্ঞের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ যজ্ঞের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশকে স্বচ্ছ রাখার পিছনেও এক বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ৷ আজ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আরএসএসের পক্ষ থেকে যজ্ঞের আয়োজন করা হয়েছে ৷ একইসঙ্গে আজ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল ৷ তাই আজকের যজ্ঞ একটি বিশেষ তাৎপর্য রাখে এমনটাই দাবি করেছেন তিনি ৷ প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মন কী বাতে বলেছেন করোনা সংক্রমণ নিয়ে বক্তব্য রেখেছেন ৷
advertisement
advertisement
কঠিন সময়ে সবাইকে একজোট হয়ে লড়তে হবে, তবেই করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়া সম্ভব, তবেই আসবে সাফল্য ৷ এমনটাই ফের মনে করিয়ে দিয়েছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা যুদ্ধে জয়ী হোক দেশ, শান্তি কামনায় বিজেপি সাংসদের মহাযজ্ঞের আয়োজন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement