advertisement

'গোলি মারো' বলা ঠিক হয়নি, কুকথা বলার জন্যই হয়তো দিল্লি হেরেছি: অমিত শাহ

Last Updated:

Amit Shah| অমিত শাহ বলেন, 'এই ধরনের হিংসাত্মক মন্তব্য থেকে বিজেপি নিজেকে দূরত্ব রেখেছে৷ কারণ নেতাদের এই ধরনের মন্তব্যে সম্ভবত দলকে ভুগতে হয়েছে৷'

#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনের আগে একাধিক বিজেপি নেতার মুখে গুলি মারার হুমকি শোনা গিয়েছে৷ কখনও বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মুখে শোনা গিয়েছে, 'দেশ কে গদ্দারোঁ কো, গুলি মারো শালোঁ কো...৷' বিজেপি নেতা কপিল মিশ্র আরও একধাপ এগিয়ে দিল্লি নির্বাচনকে ভারত-পাকিস্তান ম্যাচ আখ্যা দেন৷ এই যাবতীয় মন্তব্যের পরে দিল্লিবাসী বুঝিয়ে দিয়েছেন তাঁরা কেজরিওয়ালের উন্নয়নেরই পক্ষে৷ দিল্লি নির্বাচনে ভরাডুবির পরে বৃহস্পতিবার প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বীকার করলেন, 'গুলি মারো' মন্তব্য করা উচিত হয়নি৷
অমিত শাহ বলেন, 'এই ধরনের হিংসাত্মক মন্তব্য থেকে বিজেপি নিজেকে দূরত্ব রেখেছে৷ কারণ নেতাদের এই ধরনের মন্তব্যে সম্ভবত দলকে ভুগতে হয়েছে৷'
advertisement
advertisement
৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি ৮টি আসন পেয়েছে৷ আম আদমি পার্টি পেয়েছে ৬২টি আসন৷ তৃতীয়বারের জন্য ১৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷
গত ৮ ফেব্রুয়ারি দিল্লির রিঠালায় একটি নির্বাচনী সভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর স্লোগান দেন, 'দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো...৷' বিজেপি নেতা কপিল মিশ্রের ভারত-পাকিস্তান ম্যাচ মন্তব্যে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'গোলি মারো' বলা ঠিক হয়নি, কুকথা বলার জন্যই হয়তো দিল্লি হেরেছি: অমিত শাহ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement