advertisement

এবার দিল্লির সব স্কুল, কলেজে হনুমান চালিশা আবশ্যিক করুন, কেজরিওয়ালকে বললেন বিজয়বর্গীয়

Last Updated:

যার নির্যাস, দিল্লিতে মাদ্রাসা, স্কুল, কলেজে পাঠ্যবইয়ে হনুমান চালিশা আবশ্যিক করার পরামর্শ দিলেন বিজয়বর্গীয়৷

#নয়াদিল্লি: জয়ের শুভেচ্ছা জানালেন৷ তারপরেই হনুমান চালিশা নিয়ে পরামর্শ দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি জয় যেন এখনও মেনে নিতে পারছেন না বিজেপি-র নেতারা৷ যার নির্যাস, দিল্লিতে মাদ্রাসা, স্কুল, কলেজে পাঠ্যবইয়ে হনুমান চালিশা আবশ্যিক করার পরামর্শ দিলেন বিজয়বর্গীয়৷
কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য, 'যাঁরাই হনুমানজির আশ্রয়ে গিয়েছেন, তখনই তাঁর আশীর্বাদ পেয়েছেন৷ এখনই হনুমান চালিশাকে দিল্লির সব স্কুল, মাদ্রাসা ও কলেজগুলিতে হনুমান চালিশা আবশ্যিক পাঠ্য বিষয় করা হোক৷ কেন দিল্লির বাচ্চারা বজরংবলির আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবে?'
advertisement
advertisement
দিল্লির ভোটে বিজেপি-র ধরাশায়ী অবস্থার জন্য বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নাম না ঘোষণাকেও কারণ ধরছেন অনেকে৷ কৈলাসের বক্তব্য, 'এটা নিয়ে আলোচনা হয়েছে৷ ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম না ঘোষণা করেও আমরা অনেক রাজ্যে ভোটে জিতেছি৷ হরিয়ানা ও ত্রিপুরায় সরকার গড়েছি৷' একই সঙ্গে ২০১৫ সালের চেয়ে দিল্লিতে বিজেপি ভালো ফল করেছে বলেও দাবি কৈলাসের৷
advertisement
দিল্লিতে গতবারের থেকে এবার ৬ শতাংশ ভোট বেড়েছে বিজেপির৷ আসন বেড়েছে ৫ টি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার দিল্লির সব স্কুল, কলেজে হনুমান চালিশা আবশ্যিক করুন, কেজরিওয়ালকে বললেন বিজয়বর্গীয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement