advertisement

Tripura Politics: হুমকি দেওয়ার অভিযোগ, এবার ফিরহাদের বিরুদ্ধে মামলা দায়ের ত্রিপুরায়

Last Updated:

সোহেল রানা নামে সোনামুড়ার স্থানীয় এক বিজেপি নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন (Firhad Hakim)৷

ফিরহাদ হাকিম জানিয়েছেন, "আমরা একাধিক সংস্থার সঙ্গে কথা বলেছি। বিভিন্ন মডেল নিয়ে আসা হবে। ই-অটো অনেক খরচ সাপেক্ষ। কিলোমিটার প্রতি খরচ অনেক কমবে।" ইলেকট্রিক বাস ও ফেরি ব্যবস্থার কারণে কমেছে দূষণ। আগামী দিনে দূষণ কমাতে এই ব্যবস্থা ভীষণ কার্যকরী। রাজধানী দিল্লিতে ক্রমশ বাড়ছে দূষণ। সেখানে কলকাতার এই উদ্যোগের প্রশংসা৷
ফিরহাদ হাকিম জানিয়েছেন, "আমরা একাধিক সংস্থার সঙ্গে কথা বলেছি। বিভিন্ন মডেল নিয়ে আসা হবে। ই-অটো অনেক খরচ সাপেক্ষ। কিলোমিটার প্রতি খরচ অনেক কমবে।" ইলেকট্রিক বাস ও ফেরি ব্যবস্থার কারণে কমেছে দূষণ। আগামী দিনে দূষণ কমাতে এই ব্যবস্থা ভীষণ কার্যকরী। রাজধানী দিল্লিতে ক্রমশ বাড়ছে দূষণ। সেখানে কলকাতার এই উদ্যোগের প্রশংসা৷
#আগরতলা: অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষ৷ গত কয়েক মাসে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ত্রিপুরায় (Tripura Politics)৷ এ বার সেই তালিকায় যুক্ত হল তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নাম৷ ত্রিপুরার সোনামুড়া থানায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷
জানা গিয়েছে, সোহেল রানা নামে সোনামুড়ার স্থানীয় এক বিজেপি নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিরহাদের বিরুদ্ধে ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ, কয়েকদিন আগে সোনামুড়ায় তৃণমূলের হয়ে পুরভোটের প্রচার করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করেছেন তিনি৷ পাশাপাশি ফিরহাদ হাকিম বেশ কয়েকজনকে মারধরের হুমকিও দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন ওই বিজেপি নেতা৷
advertisement
advertisement
তৃণমূলের হয়ে পুরভোটের প্রচারে ত্রিপুরায় গিয়েছিলেন ফিরহাদ হাকিম৷ শনিবার আগরতলার দশ নম্বর ওয়ার্ডে একটি সভায় তিনি উপস্থিত থাকার সময়ই বিজেপি-র বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে৷ ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়দের ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের৷
advertisement
এই মুহূর্তে বিজেপি- তৃণমূল সংঘাতে ত্রিপুরার রাজনৈতিক পরিবেশ রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে৷ রবিবারই যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ৷ যে ঘটনার জের পৌঁছয় দিল্লি পর্যন্ত৷ সায়নী ঘোষকে গ্রেফতারের পর তৃণমূল নেতাদের লক্ষ্য করে ত্রিপুরার থানা চত্বরেও হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে৷ সোমবার আদালত থেকে জামিন পান সায়নী৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফিরহাদের বিরুদ্ধে মামলা দায়ের হল ত্রিপুরায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: হুমকি দেওয়ার অভিযোগ, এবার ফিরহাদের বিরুদ্ধে মামলা দায়ের ত্রিপুরায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement