advertisement

‘বিজেপি কোনও থ্রেট নয়, ওদের ভয় পাব কেন?’: মমতা

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশার সফরে দু’দিন আগেই ভুবনেশ্বরের মাটিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#ভুবনেশ্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশার সফরে দু’দিন আগেই ভুবনেশ্বরের মাটিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকেও সেরেছিলেন মোদি ৷ তার পরে পরেই মমতার ওড়িশা সফর নিয়ে রাজনৈতিক মহলে দেখা গিয়েছিল সোরগোল ৷ প্রশ্ন উঠেছিল, মোদির পর মমতার ওড়িশা সফরের পিছনে কি রয়েছে বিশেষ কোনও কারণ ? তবে সে প্রশ্নের পরিষ্কার উত্তর না পাওয়া গেলেও, মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন, অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতই মূল এই ওড়িশা সফরে ৷
রাজনৈতিক কর্মসূচি না থাকলেও, মমতার ওড়িশা সফরে রাজনীতির ছোঁয়া লেগেছে। মুখ্যমন্ত্রীর ওড়িশা সফর নিয়ে বেশ কেয়কদিন ধরেই চলছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি ছিল , ব্যক্তিগত সফরে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছেন দলনেত্রী। তবে সফরের শেষ দিনে ওড়িশার মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই বৈঠক শেষে বিজেপি-র উদ্দ্যেশে স্পষ্টই বললেন, ‘বিজেপি কোনও থ্রেটই নয়, ওদের ভয় পাব কেন?’
advertisement
বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বিশেষ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠক শেষে তিনি জানান, ‘ আমরা আঞ্চলিক দল ৷ প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে সুসম্পর্ক রয়েছে ৷ সুসম্পর্ক বজায় রাখতেই আমার আসা ৷ বৈঠকে আজ রাজনৈতিক আলোচনা হয়নি ৷ এক দিনে রাজনৈতিক আলোচনা সম্ভব নয় ৷’
advertisement
সঙ্গে বিজেপি-র উদ্দ্যেশে তিনি বললেন, ‘বিজেপিকে ভয় পাব কেন? ৷ বিজেপিকে ঠেকাতে আঞ্চলিক দলগুলিই যথেষ্ট ৷ দল ভাঙার খেলায় নেমেছে বিজেপি ৷ মুসলিম-হিন্দুদের মধ্যে বিভাজনের রাজনীতি ৷ BJD-র সঙ্গে জোট নিয়ে বলার সময় এখন নয় ৷ ’
advertisement
গত সপ্তাহেই ভুবনেশ্বরে মেরুকরনে আস্থা রেখে সংগঠন বাড়ানোর প্রস্তাব নিয়েছে বিজেপি। সেই ভুবনেশ্বর থেকেই ধর্মীয় সংকীর্ণতা ও মেরুকরণের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘বিজেপি কোনও থ্রেট নয়, ওদের ভয় পাব কেন?’: মমতা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement