advertisement

BJP Candidate Sonia Gandhi: কেরলের পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হলেন সোনিয়া গান্ধি, নামেই চিন্তা বাড়ল কংগ্রেসের!

Last Updated:

বিয়ের পরই নিজের রাজনৈতিক মতাদর্শ বদল করেন মুন্নারের সোনিয়া৷ তাঁর স্বামী সুভাষ একজন সক্রিয় বিজেপি কর্মী৷

কেরলের বিজেপি প্রার্থী সোনিয়া গান্ধি৷
কেরলের বিজেপি প্রার্থী সোনিয়া গান্ধি৷
কেরলের মুন্নারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর নাম সোনিয়া গান্ধি৷ স্বভাবতই বিজেপি প্রার্থীর এই নামই মুন্নারের পঞ্চায়েত নির্বাচনকে প্রচারের আলোয় নিয়ে এসেছে৷ তবে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর সঙ্গে নামের মিল থাকলে রাজনৈতিক জীবনে নিজের মতাদর্শ বদল করে ফেলেছেন মুন্নারের সোনিয়া৷
বিজেপি প্রার্থীর বাবা প্রয়াত দুরে রাজ অবশ্য একসময় কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন৷ মুন্নারের নল্লাথানি কাল্লার এলাকা থেকে উঠে এসে স্থানীয় রাজনীতিতে অন্যতম সিনিয়র কংগ্রেস নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর প্রতি আনুগত্য এবং তাঁর প্রতি শ্রদ্ধা থেকেই নিজের সদ্যোজাত মেয়ের নাম সোনিয়া গান্ধির নামে রেখেছিলেন দুরে রাজ৷
কিন্তু বিয়ের পরই নিজের রাজনৈতিক মতাদর্শ বদল করেন মুন্নারের সোনিয়া৷ তাঁর স্বামী সুভাষ একজন সক্রিয় বিজেপি কর্মী৷ তিনি বর্তমানে স্থানীয় পঞ্চায়েতের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন৷ বছর খানেক আগে মুন্নারের পুরসভার উপনির্বাচনেও তিনি বিজেপি-র প্রার্থী হয়েছিলেন৷ স্বামীর পথ অনুসরণ করেই এবার স্থানীয় পঞ্চায়েত ভোটে বিজেপি-র প্রার্থী হয়েছেন সোনিয়া৷ ফলে মুন্নারের রাজনৈতিক মহলে এখন যাবতীয় আগ্রহের কেন্দ্রবিন্দু তিনিই৷
advertisement
advertisement
স্বাভাবিক ভাবেই প্রতিপক্ষকে নিয়ে বিপাকে পড়েছেন ওই আসনের কংগ্রেস প্রার্থী মঞ্জুলা রমেশ৷ প্রতিপক্ষের নামই এখন সবথেকে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর৷ অতীতে বহু নির্বাচনে প্রার্থীদের নামের মিলের কারণে বিভ্রান্ত হয়ে ভোট ভাগাভাগির নজির রয়েছে৷ ফলে কংগ্রেস প্রার্থীর চিন্তা আরও বেড়েছে৷
কেরলের গ্রাম, ব্লক এবং জেলা পঞ্চায়েত, পুরসভা, পুরনিগমগুলির নির্বাচন আগামী ৯ এবং ১১ ডিসেম্বর দুটি পর্যায়ে হবে৷ ভোটের ফল ঘোষণা হবে ১৩ ডিসেম্বর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP Candidate Sonia Gandhi: কেরলের পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হলেন সোনিয়া গান্ধি, নামেই চিন্তা বাড়ল কংগ্রেসের!
Next Article
advertisement
Birth Certificate: জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
  • জন্ম তারিখের আগেই তৈরি হয়ে গিয়েছে জন্ম শংসাপত্র৷ এসআইআর-এর ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন জন্ম শংসাপত্রের এমনই গরমিল ধরল নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইআরও-র মাধ্যমে জন্ম শংসাপত্রের এই গরমিলের বিষয়টি রাজ্য প্রশাসনের নজরেও এনেছে কমিশন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement