advertisement

রাজস্থানের নাটকে যবনিকা পড়ছে না, এবার অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি

Last Updated:

বিজেপি এবং তাদের জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি মিলিয়ে রাজস্থানে ৭৫ জন বিধায়ক রয়েছে৷

#জয়পুর: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কংগ্রেসের সঙ্গে সন্ধিতে পৌঁছেছেন সচিন পাইলট৷ মনে করা হয়েছিল, রাজস্থানে অশোক গেহলট সরকারের উপর থেকে আশঙ্কার কালো মেঘ হয়তো কেটে গেল৷ কিন্তু রাজস্থানের রাজনৈতিক নাটক যেন শেষ হয়েও শেষ হতে চাইছে না৷ এবার বিজেপি জানিয়ে দিল, সচিন পাইলট কংগ্রেসে ফিরলেও রাজস্থানে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তারা৷
এ দিন জয়পুরে বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকের পর আগামী শুক্রবার এই অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া এ দিন এই খবর জানিয়েছেন৷
রাজস্থানের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক কাটারিয়া বলেন, 'একদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভেঙে পড়ছে৷ যাঁরা সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছিল, তাঁদেরকে গ্রেফতার করিয়ে বিজেপি-র সঙ্গে যোগসাজশ প্রমাণের চেষ্টা করছিল কংগ্রেস সরকার, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷ অনাস্থা প্রস্তাবে এই বিষয়গুলির উল্লেখ থাকবে৷' তাঁর আরও দাবি, কংগ্রেস শিবির রাজস্থানে নিজেদের ভাঙন রুখতে পারলেও এখনও সমস্যা রয়েছে৷ কাটারিয়ার দাবি অনুযায়ী, কংগ্রেসের এক নেতা পূর্ব দিকে গেলে অন্যজন পশ্চিমে হাঁটছেন৷
advertisement
advertisement
২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় বিজেপি এবং তাদের জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি মিলিয়ে রাজস্থানে ৭৫ জন বিধায়ক রয়েছে৷ তাঁদের মধ্যে ৭৪ জনই এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন৷ যদিও বর্তমান আসন সংখ্যার নিরিখে অনেকটাই স্বস্তিতে রয়েছে কংগ্রেস৷ কারণ খাতায় কলমে শুধু তাদের হাতেই ১০৭ জন বিধায়ক রয়েছে৷ সচিন পাইলট এবং তাঁর অনুগামী ১৮ জন বিধায়ক ফেরায় অশোক গেহলট আরও স্বস্তিতে৷ এ ছাড়া নির্দল বিধায়কদের সমর্থন ধরলে সংখ্যাটা ১২০ ছাড়িয়ে যাবে৷
advertisement
বিজেপি-র জাতীয় সব সভাপতি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন৷ পাশাপাশি রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অবিনাশ খান্না এবং অন্যান্য সিনিয়র নেতাদের উপস্থিতিতেই এ দিনের বৈঠকে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত হয়৷ বিবাদ মিটিয়ে সচিন পাইলট কংগ্রেসে ফেরার পর পরই বিজেপি-র এই সিদ্ধান্তে বেশ খানিকটা অবাক রাজনৈতিক মহল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানের নাটকে যবনিকা পড়ছে না, এবার অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement