advertisement

পুলিশকে বেধড়ক মারধর বিজেপি কাউন্সিলারের, ভাইরাল ভিডিও

Last Updated:
#লখনউ: পুলিশকে বেধড়ক মারধর করে গ্রেফতার বিজেপি কাউন্সিলর ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের মোহাদ্দিপুর ৷
শুক্রবার রাতে বন্ধুদের নিয়ে রেঁস্তোরায় খেতে গিয়েছিলেন পুলিশ ইনস্পেকটর সুখপাল ৷ খাওয়ার মাঝেই ওয়েটারের সঙ্গে বিতর্ক বাঁধে ৷ সেই সময়ই ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি কাউন্সিলারহ মনীশ শর্মা ৷ ঘটনাস্থলে আসতেই পুলিশ অফিসারের কোনও কথা না শুনেই তাকে বেধড়ক মারধর শুরু করে মনীশ ৷ এরপর রেঁস্তোরাতেই মাটিতে লুটিয়ে পড়েন সুখপাল ৷
advertisement
খবর পেয়েই ঘটনাস্থলে আসেন এক সিনিয়ার পুলিশ অফিসার ৷ রেঁস্তোরা থেকেই অভিযুক্ত বিজেপি কাউন্সিলরকে গ্রেফতার করেন তিনি ৷ অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সুখপালের এক বন্ধু ৷
advertisement
advertisement
স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সুখপাল ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷
মনীশের গ্রেফতারের খবর জানতেই রেঁস্তোরায় আসে বিজেপি নেতারা ৷ তাদের দাবি, মদ্যপান করে সুখপাল রেঁস্তোরার ওয়েটারদের সঙ্গে অভব্য আচরণ করেন ৷ সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুখপালকে মারধর করা হয় বলে দাবি করেন তাঁরা ৷
advertisement
দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুলিশকে বেধড়ক মারধর বিজেপি কাউন্সিলারের, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement