advertisement

২০১৯ নির্বাচনে আজমগড়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী অমর সিংহ

Last Updated:

২০১৯ এ বিজেপির মিত্রদল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি থেকে আজমগড়ের আসনের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে অমর সিংহ-এর ।

#লখনউ: আবার রাজনৈতিক আলোচনার বৃত্তে অমর সিংহের নাম । সমাজবাদী পার্টি থেকে অপসারিত নেতাকে এবার ২০১৯ লোকসভা নির্বাচন লড়ার ছাড়পত্র দিয়েছে ভারতীয় জনতা দল ।
২০১৯ এ বিজেপির মিত্রদল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি থেকে আজমগড়ের আসনের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে অমর সিংহ-এর । বর্তমানে আজমগড়ের সাংসদ সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব । ২০১৭ বিধানসভা নির্বাচনে জেপির রমাকান্ত যাদবকে হারিয়ে এই আসন দখল করেছিলেন মুলায়ম ।
সুহেলদেব সমাজ পার্টি প্রধান ওম প্রকাশ রাজভর জানিয়েছেন অমর সিংহ একজন বড় মাপের নেতা, তিনি যদি আজমগড়ের আসনটির জন্য লড়তে চান, তাহলে অবশ্যই তাকে প্রার্থী টিকিট দেওয়া হবে । তাঁর জন্য সুহেলদেব পার্টির দরজা সবসময়ই খোলা , যদিও এনডিএ সরকারের জোটগুলির মধ্যে আসন বিভাজনের বিষয়টি খতিয়ে দেখতে হবে, জানিয়েছেন রাজভর ।
advertisement
advertisement
সম্প্রতি মোদির লখনউ পরিদর্শনের সময়েও সভাগুলিতে উপস্থিত ছিলেন অমর সিংহ । এমাসের শুরুতে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও ।
৩০ জুলাই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টিকে কটাক্ষ করেছিলেন অমর সিংহ । সেই দুই দলের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন সিংহ । এই প্রসঙ্গে তিনি এও বলেছিলেন তিনি মোদি ও আদিত্যনাথকেই সমর্থন করবেন ।
advertisement
সুস্থ রাজনীতিই প্রকৃত রাজনীতি । উত্তরপ্রদেশে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই । আর সমাজবাদী ও বহুজন সমাজবাদী একই কয়েনের দুটি দিক, মন্তব্য করেছিলেন সিংহ ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৯ নির্বাচনে আজমগড়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী অমর সিংহ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement