advertisement

Biplab Deb: হঠাৎ বিপ্লবী বিপ্লব, ডাক পড়ল দিল্লিতে! বিপাকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Last Updated:

বিপ্লব দেবের এই মন্তব্যকে ভাল চোখে দেখছে না বিজেপি৷ কয়েক মাস আগেই ত্রিপুরায় পুনরায় ক্ষমতায় এসেছে বিজেপি৷

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷
আগরতলা: বিপ্লব দেবের বিপ্লব নিয়ে চিন্তায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ গতকালই বিপ্লব দেবকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে৷ আজ কেন্দ্রীয় নেতৃত্ব, তাঁর সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, রবিবার আগরতলায় নিজের বাসভবনে বসে বহিরাগত ইস্যু নিয়ে তোপ দেগেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব৷ ত্রিপুরা বিজেপি-র কাজকর্ম নিয়ে অসন্তোষ জানাতে গিয়ে বিপ্লব বলেন, ‘আমাদের দল অত্যন্ত সুশৃঙ্খল। কিন্তু মাঝে মধ্যেই বহিরাগতদের নাক গলাতে দেখছি। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বে আমরা নিজেরা দল চালাব। তাতে দল এবং সরকার সঠিক পথে চলবে। কিন্তু বহিরাগতদের অনুপ্রবেশ ঘটছে। তা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি আমি।’
advertisement
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে পূর্ণ আস্থা রয়েছে আমার। ওঁর আশীর্বাদ মাথায় নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। আমাকে উনি যে দায়িত্ব পালন করতে বলবেন, করব।’
advertisement
বিপ্লব দেবের এই মন্তব্যকে ভাল চোখে দেখছে না বিজেপি৷ কয়েক মাস আগেই ত্রিপুরায় পুনরায় ক্ষমতায় এসেছে বিজেপি৷ সেখানে মানিক সাহার নেতৃত্বে সরকার চলছে। তারই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বহিরাগত ইস্যু নিয়ে তোলপাড় হচ্ছে রাজনীতি। তবে কাকে বহিরাগত বললেন বিপ্লব দেব? তা নিয়ে মুখে কুলুপ নেতাদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Biplab Deb: হঠাৎ বিপ্লবী বিপ্লব, ডাক পড়ল দিল্লিতে! বিপাকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement