advertisement

২০০২ গুজরাত দাঙ্গা: গণধর্ষণ মামলায় বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

বিলকিসকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি তাঁকে সরকারি চাকরি ও বাসস্থান প্রদানের জন্য গুজরাত সরকারকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

#নয়াদিল্লি: ২০০২-এর গুজরাত দাঙ্গায় গণধর্ষিত বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য গুজরাত সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০০২ সাল থেকে যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন বিলকিস৷ কোথাও থাকার জায়গা নেই তাঁর৷
বিলকিসকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি তাঁকে সরকারি চাকরি ও বাসস্থান প্রদানের জন্য গুজরাত সরকারকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ ২০০২ সালে গুজরাতে দাঙ্গার সময় দাহোড়ে বিলকিস ইয়াকুব রসুলের পরিবারের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী৷ ২০০২ সালে গোধরা কাণ্ডের পরে দাঙ্গায় ৩ মার্চ ওই ঘটনাটি ঘটে৷
ওই পরিবারের ১৪ জন সদস্যকে ব্যাপক মারধর করা হয়৷ বিলকিস বানো ছিলেন পরিবারের সবচেয়ে ছোট৷ তখন তাঁর বয়স ছিল ২১ বছর৷ বিলকিসের ৩ বছরের কন্যা সালেহাকে পাথরে মাথা থেঁতলে মেরে ফেল দুষ্কৃতীরা৷ বিলকিস তখন গর্ভাবস্থায় ছিলেন৷ দাঙ্গাবাজরা গর্ভবতী বিলকিসকেই গণধর্ষণ করে৷ ২০০৮ সালে ১১ জনকে দোষী সাব্যস্ত করে আদালত৷ যে সব পুলিশ অফিসাররা বিলকিস বানোর মামলাকে অন্য পথে চালিত করতে চেয়েছিল, তাদের বম্বে হাইকোর্ট দোষী সাব্যস্ত করে৷
advertisement
advertisement
আরও ভিডিও: চুপিসারে মন্দিরে পুজো দিলেন মিঠুন চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০০২ গুজরাত দাঙ্গা: গণধর্ষণ মামলায় বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement