advertisement

AIIMS report on Partha Chatterjee: পার্থর অবস্থা গুরুতর নয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিন ভুবনেশ্বর এইমস

Last Updated:

কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে বের করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যাওয়া হয়েছিল৷

#ভুবনেশ্বর: পার্থ চট্টোপাধ্যায়ের গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই৷ পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন ভুবনেশ্বর এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস৷ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এইমস-এর ওই শীর্ষ কর্তা৷
পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন, 'আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত পরীক্ষা করেছি, তাঁর রক্ত পরীক্ষাও করা হয়েছে৷  তাঁর বেশ কিছু ক্রনিক সমস্যা রয়েছে৷ থাইরয়েড, কিডনি, ওবেসিটির সমস্যায় অনেকদিন ধরেই ভুগছেন তিনি৷ তবে এর কোনওটাই গুরুতর নয়৷ তাঁর অবস্থা স্থিতিশীল৷ এই সব সমস্যার জন্য তিনি অনেকদিন ধরেই ওষুধ খাচ্ছেন৷ কী কী ওষুধ খেতে হবে, তা তাঁকে বলে দেওয়া হয়েছে৷ আমরা তাঁকে খুব শিগগিরই ছুটি দিয়ে দিচ্ছি৷ তাঁর শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্টও আমরা হাইকোর্টে জমা দিচ্ছি৷'
advertisement
advertisement
গ্রেফতারের পর এসএসকেএম হাসপাতালে ভর্তি হয় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর বুকে ব্যথা রয়েছে৷ এ দিন ভুবনেশ্বর পৌঁছেও সেই ইঙ্গিত করেন তিনি৷ যদিও এইমস-এর শীর্ষ কর্তা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বুকের ব্যথা খুব বেশি হচ্ছে না৷
advertisement
কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে বের করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যাওয়া হয়েছিল৷ সকাল সাড়ে দশটা নাগাদ ভুবনেশ্বর এইমস-এ পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরেই রাজ্যের মন্ত্রীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু হয়৷ তবে এইমস কর্তৃপক্ষের এই বক্তব্যের পর পার্থ চট্টোপাধ্যায় আরও চাপে পড়লেন, সেকথা বলাই যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
AIIMS report on Partha Chatterjee: পার্থর অবস্থা গুরুতর নয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিন ভুবনেশ্বর এইমস
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement