advertisement

এবার দ্বিগ্বিজয় সিংকে আতঙ্কবাদী বললেন সাধ্বী প্রজ্ঞা

Last Updated:
#ভোপাল: ফের বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রজ্ঞার ৷ ভোপালের বিজেপি প্রার্থী মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের প্রচার শুরু হতে না হতেই একের পর এক বেফাঁস মন্তব্য ৷ এবার নিজের লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দিগ্বিজয় সিংকে নাম না করে আতঙ্কবাদী বলে সম্বোধন করলেন সাধ্বী প্রজ্ঞা ৷
বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা সীহৌরে প্রচারে বেরিয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলায় বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা চিনি মিলের কথা তোলেন সাধ্বী ৷ বলেন, ‘নিজের ব্যক্তিগত ব্যবসা বাড়াতে গিয়ে চিনি ও তেল মিল বন্ধ করিয়েছেন উনি ৷ কাজ হারিয়েছেন শতাধিক মানুষ ৷ এই আতঙ্কবাদী কাজকর্ম অবিলম্বে শেষ হওয়া উচিত ৷ এই কাজের জন্য আবারও এক সন্ন্যাসীকে দাঁড়াতে হয়েছে ৷’
advertisement
এখানেই শেষ নয়, প্রজ্ঞা ঠাকুর লাগাতার কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংকে নাম না করে আক্রমণ করতে থাকেন ৷ একের পর এক কুরুচিকর মন্তব্য করতে থাকেন সাধ্বী প্রজ্ঞা ৷ বলেন, ‘১৬ বছর আগে উমা দিদি ওনাকে হারিয়েছিলেন ৷ এরপর রাজনীতি থেকে বিদায় নিতে হয় ওনাকে ৷ আবার যখন উনি রাজনীতি ময়দানে নেমেছেন তখন আবারও একজন সন্ন্যাসী আসতে হল ৷ এবার ওনার আতঙ্ক ছড়ানো এমনভাবে বন্ধ হবে যে আর উঠতেই পারবেন না ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার দ্বিগ্বিজয় সিংকে আতঙ্কবাদী বললেন সাধ্বী প্রজ্ঞা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement