advertisement

‘ভূমিকম্প’-র ভবিষ্য়দ্বানী নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষের মুখে রাহুল

Last Updated:

২০১৬ সালের ডিসেম্বর ৷ কালোটাকার বাড়বাড়ন্ত রুখতে দেশজুড়ে নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#নয়াদিল্লি: ২০১৬ সালের ডিসেম্বর ৷ কালোটাকার বাড়বাড়ন্ত রুখতে দেশজুড়ে নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই ঘটনা প্রসঙ্গেই চলতি বছরের এপ্রিলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, তাঁকে যদি সাংসদে ১৫ মিনিট বলার সুযোগ দেওয়া হয় ৷ তাহলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না ৷ এই মন্তব্য নিয়েই আপাতত কেন্দ্রীয় মন্ত্রীদের কটাক্ষের মুখে রাহুল ৷ শুক্রবার লোকসভায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী ৷ তাহলে এদিন রাহুলের বক্তব্যের পর কি ‘ভূমিকম্প’ হবে ? এনিয়েই কেন্দ্রীয় মন্ত্রীদের কটাক্ষের মুখে রাহুল ৷
শুক্রবার লোকসভায় সাড়ে তিন ঘণ্টা বলার সময় পেয়েছে বিজেপি ৷ অপরদিকে, কংগ্রেসের জন্য মাত্র ৩৮ মিনিট সময় বরাদ্দ হয়েছে ৷ রাহুল গান্ধী ছাড়াও এদিন কংগ্রেসের হয়ে বলবেন মল্লিকার্জুন খার্গেও ৷ বিজেপি নেতা রামমাধব টুইটারে রাহুলকে নিয়ে কটাক্ষ শুরু করেন ৷ তিনি বলেন, ‘অনাস্থার প্রস্তাবককে ১৩মিনিট সময় দেওয়া হয়েছে ৷ আর ভূমিকম্পের জন্য ৩৮ মিনিট সময় দেওয়া হয়েছে ৷’ অন্যদিকে, বিজেপি নেতা তেজিন্দার পাল সিং বাগ্গা বলেন,
শুনলাম ভূমিকম্প হওয়ার মত মন্তব্য করার আগেই আগেই মঞ্চ ত্যাগ করবেন রাহুল গান্ধী ৷
advertisement
advertisement
শুক্রবার সকাল থেকেই রাহুলের ‘ভূমিকম্প’-র বক্তব্যকে কটাক্ষ করেন কেন্দ্রীয় নেতারা ৷ টুইটে কেউ কেউ বলেন, ‘আজ ভূমিকম্প আসতে চলেছে ৷ প্লিজ সবাই প্রার্থনা করুন ৷’ BhookampAaneWalaHai হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়াতেই রাহুলকে নিয়ে কৌতুক শুরু করেন তেজিন্দার পাল সিং বাগ্গা ৷
advertisement
মোদি-অমিত শাহ ক্ষমতালোভী বলে কটাক্ষ করলেন রাহুল ৷ তিনি বলেন, ‘ ক্ষমতা ছাড়া ওনারা থাকতে পারেন না ৷ ক্ষমতার জন্য লালসা রাগ তৈরি করে ৷ সেই রাগই এত হিংসার জন্ম দিচ্ছে ৷ দেশে সব কণ্ঠ রোধ করছেন প্রধানমন্ত্রী ৷’
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার মহিলাদের নিরাপত্তায় ব্যর্থ ৷ দলিতদের উপর হামলা নিয়ে নিশ্চুপ মোদি ৷ পিটিয়ে খুন নিয়েও প্রধানমন্ত্রী নিশ্চুপ ৷ ’একইসঙ্গে বিজেপি,আরএসএসকে তোপ  দাগলেন রাহুল গান্ধী ৷ বলেন, ‘বিজেপি,আরএসএস অনেক কিছু শিখিয়েছে ৷ কংগ্রেসের মানে শিখিয়েছে বিজেপি,আরএসএস ৷’
advertisement
অন্যদিকে, মোদিকে তীব্র আক্রমণের পর মোদিকে আলিঙ্গনও করলেন রাহুল গান্ধী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ভূমিকম্প’-র ভবিষ্য়দ্বানী নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষের মুখে রাহুল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement