advertisement

আপনি এই সরকারি অ্যাপ ব্যবহার করে ক্যাশব্যাকের আশায় নেই তো, তাহলে কিন্তু বিপদ !

Last Updated:

অ্যানড্রয়েডে সরকারি অ্যাপের কেরামতি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবহারকারীরা

#হায়দরাবাদ :পেটিএমের ঢঙেই বেরিয়েছিল দিশি অ্যাপ  BHIM ৷ কিন্তু শুরুতেই হোঁচট খেল তারা ৷
ন্যাশানাল পেমেন্টস করপোরেশন অফ ইন্ডিয়া (NPCI) -র BHIM অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল ব্যবহারকারীরা ক্যাশব্যাক অফার পাবেন ৷ আর সেই আশায় অ্যাপ ব্যবহারকারীরাও জোরকদমে নেমে পড়েছিলেন ৷ কিন্তু হায় কপাল জুন মাস থেকে এখনও ক্যাশব্যাক অফারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ তারা ৷
এই ধরণের অফারের পর এই অ্যাপে ট্রানজাকশন বেড়ে গিয়েছিল ৷ কিন্তু ব্যবহারকারীদের মাথায় হাত ৷ কারণ একাধিক ট্রানজাকশনের পরেও একবারও ক্যাশব্যাক পাননি তারা ৷ স্কিম যা ছিল তা অনুযায়ি প্রতি মাসে -র ১০ তারিখের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ফেরত যাওয়ার কথা ছিল ৷
advertisement
advertisement
গ্রাহকদের ডিজিটাল মাধ্যমে লেনদেনে আগ্রহী করে তুলতে NPCI- BHIM-অ্যাপের প্রথম ব্যবহারে ৫১ টাকা ক্যাশব্যাক দেবে ৷ এছাড়াও বলা হয়েছিল কোনও গ্রাহক ১০০০ টাকা খরচ করে ৭৫০ টাকা অবধি ক্যাশব্যাক পেতে পারে ৷ কিন্তু হায় কপাল ৷ এত টাকা তো দূরের কথা এখনও ১ টাকাও ফেরত পাননি গ্রাহকরা ৷
advertisement
এদিকে কেন এমন হচ্ছে বা কী করে এর সুরাহা হবে সেই বিষয়ে জানতে চাওয়া হলে এই অ্যাপের কর্ণধারদের থেকে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ এদিকে মার্কেট স্ট্র্যাটেজিস্টরা জানিয়েছেন বিভিন্ন ক্যাশ অ্যাপ এভাবেই অফার দিয়ে মার্কেট ধরার চেষ্টা করে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আপনি এই সরকারি অ্যাপ ব্যবহার করে ক্যাশব্যাকের আশায় নেই তো, তাহলে কিন্তু বিপদ !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement