advertisement

Bharat Bandh Today: কোন পরিষেবা বন্ধ আর কী থাকছে খোলা, জানুন

Last Updated:

এই বনধ শান্তি হোক, এই আহ্বন দিয়েছে কৃষক সংগঠন৷

#নয়াদিল্লি: চার মাস টানা আন্দোলনের পর এবার ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা (Samyukta Kisan Morcha) ৷ ২৬ মার্চ সকাল ৬ থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে৷ সংযুক্ত কৃষক মোর্চার ডাকা বনধে প্রভাব পড়ছে দেশের বিভিন্ন প্রান্ত৷ সড়ক, রেল, বাজার সর্বত্র এই বনধ চলবে৷ যদিও জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স বা অন্যান্য ক্ষেত্রেও ছাড় থাকছে৷
১) সড়ক, রেল, বাজার বনধের ডাক দেওয়া হয়েছে৷
২) কিছু রাজ্যের স্কুল, কলেজ বন্ধ থাকবে এই ভারত বনধের ফলে৷
advertisement
৩) তবে কৃষক সংগঠনের পক্ষে জানানো হয়েছে য, জরুরি পরিষেবা, হাসপাতাল স্বাভাবিক নিয়মেই কাজ করবে৷
৪) যে সব রাজ্যে নির্বাচন আসন্ন, সেখানে বনধ পালন বাধ্যতামূলক নয়৷
এই বনধ শান্তি হোক, এই আহ্বন দিয়েছে কৃষক সংগঠন৷ কোনও হিংসাত্মক ঘটনা যেন না ঘটে এই বনধকে ঘিরে, সেই কথাই বলা হয়েছে৷
advertisement
ভারত বনধকে মাথায় রেখে ওড়িশায় স্কুল এবং সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে৷ নিজেদের পরীক্ষা পিছিয়ে দিয়েছে উৎকল বিশ্ববিদ্যালয়ও৷ যা হবে ৩০ মার্চ৷
advertisement
কৃষক মোর্চার বনধ ছাড়াও আজ অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘চাক্কা জ্যাম’-এর ডাক দিয়েছে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে । কেন্দ্রের নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে চলছে এই আন্দোলন । বর্তমানে ওই আইন বলবৎ স্থগিত রাখা হয়েছে, তবে তা এখনও বাতিল হয়নি । এই আইন নিয়ে একাধিকবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছে কেন্দ্র । কিন্তু সমাধান সূত্র এখনও অধরাই থেকে গিয়েছে । শুক্রবার সকাল থেকেই বনধের জেরে কার্যত অবরুদ্ধ উত্তর ভারতের একাধিক রাজ্য ।
advertisement
সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে । পঞ্জাব-হরিয়ানায় দফায় দফায় বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে । ‘রেল রোকো’ কর্মসূচী নেওয়া হয়েছে । কৃষক মোর্চার নেতা দর্শন পাল একটি ভিডিও বার্তায় জানিয়েছেন সমস্ত সব্জি ও দুধের সরবরাহ বন্ধ থাকবে বনধ চলাকালীন । যানবাহন, বাজার ও রেল চলাচল বন্ধ করার ডাক দিয়েছেন তিনি । তবে অনুগামীদের অ্যাম্বুলেন্স, দমকল-সহ অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ না করার নির্দেশ দিয়েছেন তিনি ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bharat Bandh Today: কোন পরিষেবা বন্ধ আর কী থাকছে খোলা, জানুন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement