advertisement

শ্যালিকাকে বিয়ে করতে জামাইবাবু সাজাল শ্লীলতাহানির গল্প

Last Updated:

এ যেন কেঁচো খুঁড়তে কেউটে ৷ শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ তদন্তের শেষে হয়ে গেল ‘সাজানো ঘটনা’ ৷

#বেঙ্গালুরু: এ যেন কেঁচো খুঁড়তে কেউটে ৷ শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ তদন্তের শেষে হয়ে গেল ‘সাজানো ঘটনা’ ৷ শ্যালিকাকে বিয়ে করার জন্যই তাঁর শ্লীলতাহানির নাটক ফেঁদেছিলেন জামাইবাবু ৷ উত্তর বেঙ্গালুরুর নাগাওয়ারায় বোরখা পরা এক তরুণীর শ্লীলতাহানির ঘটনার তদন্তে নেমে এমনই কথা প্রকাশ্যে এল ৷
গত শুক্রবার উত্তর বেঙ্গালুরুর নাগাওয়াড়ার নির্জন রাস্তায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে ৷ অভিযোগে বলা হয়, এক ব্যক্তি রাস্তার নির্জনতার ফায়দা তুলে তাঁকে জাপটে ধরে ৷ জোর করে তাঁর জিভ কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় ৷ তদন্তে নেমে বাসস্ট্যান্ডের কাছে লাগানো সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ জাগে পুলিশের ৷
পরে তদন্তকারীরা পুনরায় জেরা করলে ‘নির্যাতিতা’ জানান, তিনি নিজেই জিভ কামড়ে ফেলেছিলেন ৷ মেয়েটির বয়ানে আরও কিছু অসঙ্গতি দেখে তদন্তকারীরা ঘটনাটি পরিকল্পিত বলে মোটামুটি নিশ্চিত হয়ে যান ৷
advertisement
advertisement
মেয়েটির শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সবথেকে বেশি সরব হয়েছিলেন তাঁর জামাইবাবু ৷ ৩৪ বছরের ইরশাদ খানকে সন্দেহের ভিত্তিতে আটক করে পুলিশ ৷ জেরায় ইরশাদ সমস্ত অপরাধ কবুল করে ৷ সে পুলিশকে জানায়, শ্যালিকাকে বিয়ে করার জন্যই সে এই শ্লীলতাহানির মিথ্যে গল্প ফেঁদেছিল ৷
বেসরকারি সংস্থায় কর্মরত শ্যালিকার সঙ্গে বহুদিন ধরেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পেশায় সেলস এক্সজিকিউটিভ ইশরাদ ৷ বর্ষবরণে বেঙ্গালুরুতে গণ শ্লীলতাহানির ঘটনায় তাঁর মাথায় একটি বুদ্ধি খেলে যায় ৷ শ্যালিকাকে বিয়ে করার জন্য এই শ্লীলতাহানির নাটক ফাঁদে সে ৷ ইরশাদ জানত, সোজা পথে আত্মীয়স্বজনরা কখনই তাদের বিয়ে মেনে নেবে না ৷ তাই মেয়েটির কোনওভাবে বদনাম ছড়িয়ে দেওয়া গেলে পরে নিরুপায় হয়ে পরিবার তাঁর সঙ্গেই শ্যালিকার বিয়ে দেবে ৷
advertisement
যেমন ভাবা তেমন কাজ ৷ কিন্তু পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস হয়ে যায় ৷ মিথ্যা অভিযোগ করার অপরাধে ইরশাদকে গ্রেফতার করেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শ্যালিকাকে বিয়ে করতে জামাইবাবু সাজাল শ্লীলতাহানির গল্প
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement