Engineer Mysterious Death: রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার? যৌতুকের দাবিতে খুনের অভিযোগ পরিজনদের
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Engineer Mysterious Death: পাঁচ বছর আগে বিবাহিত এই দম্পতির চার বছরের একটি ছেলে রয়েছে। সুষমার রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ এনেছেন তাঁর পরিজনরা।
বেঙ্গালুরু : পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার সুষমা (৩৫)। তিনি আগে নামী বহুজাতিক আইটি সংস্থায় কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পাঁচ বছর আগে সুষমার বিয়ে হয় পুনীত কুমারের সঙ্গে। তাঁদের চার বছর বয়সি এক পুত্রসন্তানও আছে। প্রতিবেশীরা জানিয়েছেন ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত তাঁদের পরিবারে।
জানা গিয়েছে সোমবার রান্না করা নিয়ে শাশুড়ি কল্পনার সঙ্গে ঝগড়া হয় সুষমার। সুষমার পরিজনদের অভিযোগ, কল্পনা তাঁর পুত্রবধূকে রান্না করতে দিতেন না এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে হয়রানি করতেন। লাগাতার তিক্ততায় বিরক্ত হয়ে সুষমা গলায় ফাঁস দিয়ে মঙ্গলবার নিজের জীবন শেষ করে ফেলেন বলে অভিযোগ।
সুষমার পরিবারের পক্ষ থেকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে যৌতুক সংক্রান্ত নির্যাতনের অভিযোগ আনার পর, পুলিশ তার স্বামীকে গ্রেফতার করেছে। মৃতার শাশুড়ির খোঁজ চলছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ৩ দিনের বাসি সম্বর পরিবেশন নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পরিণতিতে নিজেকেই শেষ করে দিলেন গৃহবধূ
কয়েক বছর আগে চাকরি ছেড়ে দেওয়ার আগে সুষমা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তাঁর বাবা প্রভাকরমূর্তি জানিয়েছেন, বিয়েতে তাঁরা যৌতুক হিসেবে স্বর্ণালঙ্কার ছাড়াও নগদ ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। তাঁর অভিযোগ, “এছাড়াও, সুষমা তাঁর টাকা দিয়ে একটি গাড়ি কিনেছিলেন। তবুও, পুনীত এবং তাঁর মা কল্পনা আরও যৌতুক দাবি করেছিলেন।” প্রভাকরমূর্তি পুলিশের কাছে জানিয়েছেন, “আমাদের সন্দেহ তারা সুষমাকে হত্যা করে নিথর দেহ ঝুলিয়ে দিয়েছে।”
advertisement
Disclaimer: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2026 9:14 PM IST









