advertisement

Bengaluru Body Builder: বিয়ের কার্ড, শাড়ি দেখিয়ে সম্পর্ক শেষ করলেন প্রেমিকা! চরম সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর বডি বিল্ডার

Last Updated:

দীর্ঘক্ষণ ওই যুবক ঘরের থেকে না বেরনোয় তাঁর পরিবারের সদস্যদের সন্দেহ হয়৷ দরজা ভেঙে ভিতরে ঢুকে কিরণকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা৷

Rapid Read
বেঙ্গালুরুতে আত্মঘাতী কিরণ নামে এক জিম ট্রেনার৷
বেঙ্গালুরুতে আত্মঘাতী কিরণ নামে এক জিম ট্রেনার৷
অন্য একজন ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন প্রেমিকা৷ সেই মানসিক আঘাত সহ্য করতে না পেরেই আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর বাসিন্দা ২৬ বছর বয়সি এক বডি বিল্ডার৷
মৃত ওই যুবকের নাম কিরণ৷ বডি বিল্ডিং-এর পাশাপাশি জিম ট্রেনার হিসেবে কাজ করতেন কিরণ৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, গত তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল কিরণের৷ গত শনিবার যখন বান্ধবীর সঙ্গে তিনি দেখা করতে যান, তখনই ওই তরুণী জানান অন্য একজন যুবকের সঙ্গে তাঁর বাগদান হয়ে গিয়েছে৷
advertisement
জানা গিয়েছে, প্রেমিকার বিয়ের খবর শুনেই ভেঙে পড়েন কিরণ৷ মহালক্ষ্মী লে আউট এলাকায় নিজের বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি৷ এর পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই বডি বিল্ডার৷
advertisement
মৃত্যুর আগে একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন ওই যুবক৷ সেখানে কিরণ উল্লেখ করেছেন, প্রেমিকা এবং তাঁর মায়ের কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি৷
advertisement
কিরণের পরিবারের সদস্যদের দাবি, প্রেমিকার বিয়ের খবর শুনেই মনমরা হয়ে পড়েছিলেন কিরণ৷ প্রেমিকা তাঁকে নিজের বিয়ে শাড়ি এবং কার্ডও দেখিয়েছিলেন বলে দাবি কিরণের পরিবারের৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Body Builder: বিয়ের কার্ড, শাড়ি দেখিয়ে সম্পর্ক শেষ করলেন প্রেমিকা! চরম সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর বডি বিল্ডার
Next Article
advertisement
Accident: সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
  • একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি তার উপর গিয়ে উল্টে পড়ে ৷

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

  • আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement