advertisement

ব্রাসেলসে গ্রেফতার ২১ জন সন্দেহভাজন

Last Updated:

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রবিরার ১৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল পুলিশ ৷ প্যারিসের মতো জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে ব্রাসেলসেও ৷ এই আশঙ্কার জেরেই দেশে রেড অ্যালার্ট জারি করেছে প্রধানমন্ত্রী চার্লস মাইকেল ৷ রবিবার শহরের মোট ১৯ টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় বলে সংবাদসংস্থা সূত্রের খবর

#ব্রাসেলস: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রবিরার ২১ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল পুলিশ ৷ প্যারিসের মতো জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে ব্রাসেলসেও ৷ এই আশঙ্কার জেরেই দেশে রেড অ্যালার্ট জারি করেছে প্রধানমন্ত্রী চার্লস মাইকেল ৷ রবিবার শহরের মোট ১৯ টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় বলে সংবাদসংস্থা সূত্রের খবর ৷ কিন্তু প্যারিস হামলার মূল চক্রী সালাহ আবদেসলামকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ দেশের ফেডারেল প্রসিকিউটারের মুখপাত্র এরিক ভ্যান ডার স্পাইট জানান, ‘রবিবার মোলেনবিকের একটি দোকানে হানা দেওয়ার সময় কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ ৷ এতে একজন আহত হয়েছে ৷ ’
প্রধানমন্ত্রী চার্লস মাইকেল রবিবার একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে কয়েকজন ব্যক্তি একই সঙ্গে ব্রাসেলসের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে ৷ মাইকেল জানান ঘনবসতিপূর্ণ এলাকায় জঙ্গি হামলা হতে পারে বলে সরকারের কাছে খবর রয়েছে ৷ তিনি বলেন, প্যারিস হামলার একমাত্র জীবিত জঙ্গি সালাহ আবদেসলামকে আটক করার জন্যই এই অভিযান চালানো হয়েছে ৷ এছাড়া আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ ফ্রান্সের এক প্রাক্তন গোয়েন্দা আধিকারিক এদিন জানান, আবদেসলাম-এর পাশাপাশি আরও ১০ জনকে খুঁজছে পুলিশ ৷ তাদের কাছে প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক রয়েছে বলে জানা গিয়েছে ৷ অনুমান করা হচ্ছে, প্যারিস হামলার পর বেলজিয়ামে আশ্রয় নিয়েছে ওই জঙ্গিরা ৷ সম্ভাব্য হামলার হুমকির কথা মাথায় রেখেই নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে ব্রাসেলসের মার্কিন দূতাবাস ৷ শহরের কোথাও কোনও রকম জনসভা করতে নিষেধ করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী মাইকেল আগেই ঘোষণা করেছিলেন যে সোমবারও দেশে রেড অ্যালার্ট জারি থাকবে ৷ বন্ধ থাকবে স্কুল-কলেজ ও মেট্রো স্টেশনগুলি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্রাসেলসে গ্রেফতার ২১ জন সন্দেহভাজন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement