advertisement

অযোধ্যা মামলায় অধরা রফাসূত্র, ৬ অগাস্ট থেকে প্রতিদিন মামলার শুনানি, জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:

৬ অগাস্ট থেকে সুপ্রিম কোর্টে প্রতিদিন চলবে অযোধ্যা মামলার শুনানি ৷

#নয়াদিল্লি: রাম জন্মভূমি না বাবরি মসজিদ, ১৫০ দিনেও হল না রফা ৷ ব্যর্থ মধ্যস্থতা ৷ এবার প্রতিদিনই মামলার শুনানির পথে শীর্ষ আদালত ৷ ৬ অগাস্ট থেকে সুপ্রিম কোর্টে প্রতিদিন চলবে অযোধ্যা মামলার শুনানি ৷ অযোধ্যায় বিতর্কিত জমির বিবাদ মেটাতে দুইপক্ষকেই কাগজপত্র তৈরির নির্দেশ দিয়েছে আদালত ৷
সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি চলছে ৷ শুধুমাত্র ১৫০০ স্কোয়ার ফিট জমি সংক্রান্ত সমস্যাই নয় ৷ এই বিষয়টির সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের আবেগ ৷
সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি ৷ অযোধ্যা মামলায় মধ্যস্থতার প্যানেলের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফএম খলিফুল্লা। অপর দুই সদস্যের মধ্যে রয়েছেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পাঁচু।
advertisement
advertisement
একনজরে দেখে নেওয়া যাক অযোধ্যার জমি বৃত্তান্ত।
জমি বৃত্তান্ত
বাবরি মসজিদ ছিল ০.৩১৩ একর জমিতে ৷ ১৯৪৯-এর ২২ ডিসেম্বর মধ্যরাতে মসজিদের প্রধান গম্বুজের নিচে রামলালার মূর্তি বসানো হয় ৷ দাবি, ওখানেই রামের জন্ম হয়েছিল ৷ ১৯৯১-এ কল্যাণ সিং সরকার বিতর্কিত এলাকা ঘিরে মোট ২.৭৭ একর জমি অধিগ্রহণ করে ৷ লক্ষ্য পূণ্যার্থীদের সুবিধাদান ও পর্যটনের উন্নয়ন ৷ ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয় ৷ ১৯৯৩-এ উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কেন্দ্রের নরসিমা রাও সরকার ওই ২.৭৭ একর জমিকে ঘিরে মোট ৬৭.৭০৩ একর অধিগ্রহণ করে ৷ আশপাশের এলাকা ছিল মূলত হিন্দুদের ৷ ন্যাসের কাছে ছিল ৪২ একর ৷ প্রথমে অর্ডিন্যান্স জারি হয়ে পরে সংসদে আইন পাশ হয় ১৯৯৪-এ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা ৷ সুপ্রিম কোর্টে রায়, বাবরি মসজিদের ০.৩১৩ একর জমির অধিকার দাবি মুসলিমদের মামলায় জিতে মুসলিমদের অধিকার কায়েম করতে যাতে অসুবিধা না হয়, সেজন্য আশেপাশের জমি সরকারের হাতে থাকে ৷ ২০০৩-এ ঘেরা জমিতে বিশ্ব হিন্দু পরিষদ শিলা পুজোর প্রস্তুতি নিলে মামলা যায় উচ্চ আদালতে ৷ রায় আসে ঘেরা জমিতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অযোধ্যা মামলায় অধরা রফাসূত্র, ৬ অগাস্ট থেকে প্রতিদিন মামলার শুনানি, জানাল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement