advertisement

পুলওয়ামার ধাঁচেই ফের জঙ্গিহানার ছক কাশ্মীরে, ড্রাইভার পালালেও উদ্ধার বিস্ফোরক

Last Updated:

অভিযোগের আভুল হিজবুল মুজাহদিনের দিকে

#শ্রীনগর: জম্মু-কাশ্মীর পুলিশের বড়সড় সাফল্য ৷ জঙ্গিরা ফের একবার পুলওয়ামার ঢঙেই গাড়িতে বিস্ফোরক ভর্তি করে আক্রমণ শানাবে ভেবেছিল ৷ মঙ্গলবার রাতে হানা দিয়ে জম্মু-কাশ্মীর পুলিশে বিস্ফোরক IED উদ্ধার হয় ৷ ঘটনাটি ঘটেছে আভিগুন্দ রাজপোরা এলাকায় ৷
সূত্রের থেকে খবর পাওয়া গিয়েছিল পুলওয়ামা এলাকায় ঢুকছে জঙ্গিরা ৷ একটি স্যান্ট্রো গাড়িতে বিস্ফোরক ভর্তি করে হানা দিতে আসছিল তারা ৷ এরপরেই সেই জায়গাতেই হানা দিতে শুরু করে পুলিশ ৷ সেই একই জায়গাতেই ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-ও সেখানেই পৌঁছেছিল ৷
সেখানে ড্রাইভারের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয় ৷ যারা আক্রমণ করতে এসেছিল তারা হিজবুল মুজাহিদিন জঙ্গি ৷ গাড়ি ভর্তি বিস্ফোরক ফেলে রেখে পালিয়ে যায় তারা ৷
advertisement
advertisement
স্থানীয় খবর অনুযায়ী পুলিশ বিস্ফোরক খুঁজে পায় ৷ গাড়ির রিয়ার সিটে একটি ড্রামে করে বিস্ফোরক রাখা ছিল ৷ বোম্ব ডিসপোজাল স্কোয়াড সেখানে পৌঁছয় এবং গাড়িটিকে বিস্ফোরণ করে দেয় ৷ সেই এলাকা থেকে বিস্ফোরণ ঘটানোর আগেই স্থানীয় মানুষজনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷
গাড়িটিতে একটি ফেক নম্বর প্লেট লাগানো ছিল ৷ এটা একটি কাঠুয়া জেলার একটি স্কুটারের নম্বর ৷ এখন কেসটি  NIA -র অধীনে তুলে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুলওয়ামার ধাঁচেই ফের জঙ্গিহানার ছক কাশ্মীরে, ড্রাইভার পালালেও উদ্ধার বিস্ফোরক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement