advertisement

Nursing student physically assaulted: ফের আরজি কর কাণ্ডের ছায়া! নার্সিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে

Last Updated:

Nursing student physically harassed: ফের দেশে আরজি কর কাণ্ডের ছায়া। ১৯ বছর বয়সি নার্সিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নগিরিতে।

নার্সিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ।
নার্সিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ।
মুম্বই: ফের দেশে আরজি কর কাণ্ডের ছায়া। ১৯ বছর বয়সি নার্সিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নগিরিতে।
অটোচালকের বিরুদ্ধে অভিযোগ, অটোচালাক নার্সিং পড়ুয়াকে মাদক মিশ্রিত পানীয় দেন। সেটা খাওয়ার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান ওই নার্সিং পড়ুয়া। তারপরে সেই পড়ুয়াকে একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, কলেজ থেকে বাড়ি ফেরার জন্য একটি অটো ধরেছিলেন ওই নার্সিং পড়ুয়া। কিছু দূর যাওয়ার পরেই নার্সিং পড়ুয়াকে মাদক মিশ্রিত পানীয় দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর জ্ঞান ফিরে এলে তিনি পুরো ঘটনা পরিবারকে জানান। পরিবারের সদস্যরা সোমবার পুলিশে এফআইআর দায়ের করেন। ঘটনাটি সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়ায় রত্নাগিরি এলাকায়। বিচারের দাবিতে সাধারণ মানুষ প্রতিবাদে শামিল হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন।
advertisement
ঘটনাটি সিসিটিভিতেও ধরা পড়ে বলে অভিযোগ। নির্যাতিতাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য ১১ জন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nursing student physically assaulted: ফের আরজি কর কাণ্ডের ছায়া! নার্সিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement