advertisement

North East Express accident: বিহারে রেল দুর্ঘটনায় চার জনের মৃত্যু, আহত ১০০! বাড়ছে হতাহতের সংখ্যা

Last Updated:

যেভাবে বগিগুলি উল্টে গিয়েছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷

এ ভাবেই উল্টে যায় নর্থ ইস্ট এক্সপ্রেসের কামরাগুলি৷
এ ভাবেই উল্টে যায় নর্থ ইস্ট এক্সপ্রেসের কামরাগুলি৷
পটনা: বিহারের বক্সারে নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্তত চার জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানালেন বক্সার জেলার জেলাশাসক৷ যদিও রেল দফতর থেকে এখনও পর্যন্ত কোনও যাত্রীর মৃত্যুর কথা জানানো হয়নি৷ তবে জেলা প্রশাসনের ওই শীর্ষ কর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকেই চারটি মৃতদেহ মিলেছে৷ যে তিন, চারটি কামরা পুরোপুরি উল্টে গিয়েছে, সেগুলি গ্যাস কাটার দিয়ে কেটে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থাকছেই৷ এরই মধ্যে অন্ধকারে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ৷
বুধবার রাত ৯.৩৫ মিনিট নাগাদ বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে দিল্লি থেকে কামাক্ষ্যা গামী নর্থ ইস্ট এক্সপ্রেস৷প্রথমে শোনা গিয়েছিল  ট্রেনটির অন্তত ৬ থেকে ৭টি কামরা বেলাইন হয়ে যায়৷ এর মধ্যে কয়েকটি কামরা পাশের চাষের জমিতে গিয়ে পড়ে৷ পরে অবশ্য খবর আসে, অন্তত ১২টি কামরা বেলাইন হয়েছে৷ বেলাইন হয়েছে ট্রেনের ইঞ্জিনও৷ দ্রুত গতিতে থাকা ট্রেনের কামরা এ ভাবে লাইনচ্যুত হওয়ায় স্বভাবতই বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ট্রেনের অন্তত ৮০ থেকে ১০০ জন যাত্রী আহত হয়েছেন৷ কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে বলেও সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷ তবে যেভাবে বগিগুলি উল্টে গিয়েছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷
advertisement
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে৷ তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷ পটনা থেকে ক্রেনও নিয়ে আসা হচ্ছে উল্টে যাওয়া বগিগুলিকে তোলার জন্য৷ আহতদের চিকিৎসার জন্য পটনার এইমস হাসপাতালে পাঠানো হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
North East Express accident: বিহারে রেল দুর্ঘটনায় চার জনের মৃত্যু, আহত ১০০! বাড়ছে হতাহতের সংখ্যা
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement