advertisement

Leader lying on 500 Rs bundle: টাকার উপর শুয়ে আছেন রাজনৈতিক নেতা, লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল ছবি

Last Updated:

লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল হল এক রাজনৈতিক নেতার ছবি। ৫০০ টাকার নোটের বান্ডিলের উপরে শুয়ে আছেন সেই নেতা। ছবিটি ভাইারাল হতেই বিতর্কের ঝড় উঠেছে।

টাকা উপরে শুয়ে নেতা।
টাকা উপরে শুয়ে নেতা।
লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল হল এক রাজনৈতিক নেতার ছবি। ৫০০ টাকার নোটের বান্ডিলের উপরে শুয়ে আছেন সেই নেতা। ছবিটি ভাইারাল হতেই বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে লোকসভা নির্বাচনের মধ্যে যখন টাকা নিয়ে নানা বিধিনিষেধ রয়েছে নির্বাচন কমিশনের, তখনই বিজেপির শরিক দলের এক নেতার টাকা নিয়ে ছবি ভাইরাল।
ঘটনাটি অসমের। অসমে লোকসভা নির্বাচনে জোট বেঁধেছে বিজেপি, অসম গণ পরিষদ এবং ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরাল। অসমের যে নেতার ছবি ভাইরাল হয়েছে তিনি প্রমোদ বোরোর নেতৃত্বাধীন ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরালের। স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বিজেপির শরিক দল। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে টাকার উপর শুয়ে আছেন অ্যান্টনি নাজ়ারি এবং জনি বোরো।
advertisement
advertisement
বিশেষ করে যখন বিজেপি নিজেই দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের বিদ্ধ করছে, তখন এমন ছবি ভাইরাল হওয়ায় অস্বস্তিতে অসমের শাসক দল বিজেপিও। লোকসভা নির্বাচনে অসমের ১৪টি আসনের মধ্যে ১১টিতে লড়ছে ভারতীয় জনতা পার্টি, দু’টিতে লড়ছে অসম গণ পরিষদ এবং একটি আসনে লড়ছে ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরাল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Leader lying on 500 Rs bundle: টাকার উপর শুয়ে আছেন রাজনৈতিক নেতা, লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement