advertisement

হস্টেল সংস্কার করে খুলে দিতে হবে, আন্দোলনে অনড় প্রেসিডেন্সির পুড়ুয়ারা

Last Updated:

হিন্দু হস্টেল নিয়ে উত্তাল প্রেসিডেন্সির পড়ুয়ারা

#কলকাতা: কাজ শুরু হয়েছে, কিন্তু শেষ হচ্ছে না। কয়েক বছর ধরে কাজ চলার পরও হস্টেলের ৩,৪ ও ৫ নম্বর ব্লকের সংস্কার শেষ হয়নি। হস্টেল ফিরে পেতে ৪৫ দিন ধরে আন্দোলন করছেন পড়ুয়ারা।
এখানকার প্রতিটা ইঁটে ইতিহাস আর ঐতিহ্য। প্রেসিডেন্সির হিন্দু ছাত্রদের জন্য ১৮৮৬ সালে তৈরি হয় ইডেন হিন্দু হস্টেল। হস্টেল নিয়ে আস্ত গবেষণাপত্রও লেখা হয়েছে।সংস্কারের কাজে হোস্টেলের খোলনোলচে হয়তো বদলেছে, কিন্তু হিন্দু হোস্টেলের ঐতিহ্যে আঁচ আসেনি।
গত কয়েক বছর ধরে সংস্কার চলছে। বন্ধ হিন্দু হস্টেলের তিনটি ব্লক। হস্টেল সংস্কার করে খুলে দেওয়ার দাবিতে গত ৪৫দিন ধরে আন্দোলন করছেন পড়ুয়ারা। এরই মধ্যে বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে বসে পড়েন আন্দোলনকারীরা।
advertisement
advertisement
এই মুহূর্তে কী অবস্থা হিন্দু হস্টেলের?হস্টেলের ১ ও ২ নম্বর ব্লকে সংস্কার শেষ , এই দুটি ব্লকে থাকছেন আবাসিকরা ৷ সমস্যা ৩,৪ ও ৫ নম্বর ব্লক নিয়ে কারণ এই তিনটি ব্লকের সংস্কার থমকে রয়েছে ৷  তাই মাত্র দুটি ব্লকেই অমানুষিক পরিস্থিতিতে থাকতে হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের।
হোস্টেল সংস্কারের দাবিতে বারবার আন্দোলন করেছেন পড়ুয়ারা। গত বছর আন্দোলনের পরই ১ ও ২ নম্বর ব্লকটি সংস্কার করে খুলে দেওয়া হয়। কিন্তু এত ছোট জায়গায় ১৩০ জন পড়ুয়ারা ঠাঁই হবে কীভাবে?
advertisement
হস্টেল সংস্কার নিয়ে আন্দোলনে প্রভাব পড়ে প্রসিডেন্সির সমাবর্তনেও। প্রেসিডেন্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, সরকার টাকা মঞ্জর করলেই কাজ শুরু হবে। কিন্তু কবে টাকা আসবে, কবেই বা হোস্টেল খুলে দেওয়া হবে, তা জানা নেই কারোরই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হস্টেল সংস্কার করে খুলে দিতে হবে, আন্দোলনে অনড় প্রেসিডেন্সির পুড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement