advertisement

Arvind Kejriwal: কেজরিওয়ালকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ রাজকোটে !

Last Updated:

গুজরাতে বিধানসভার নির্বাচনে প্রচারের কাজে গিয়েছেন কেজরিওয়াল ৷ দু’দিনের জন্য গুজরাত সফরে গিয়েছেন তিনি ৷ আর এর মধ্যেই এমন কাণ্ড ঘটল ৷ 

রাজকোট: গুজরাতের রাজকোটে গিয়ে প্রবল অস্বস্তির মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয় ৷ এমনটাই অভিযোগ পাওয়া গিয়েছে ৷ যদিও পরে জানা যায় সেই বোতল কেজরিওয়ালের গায়ে লাগেনি ৷ বোতল ছোড়ার সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷
গুজরাতে বিধানসভার নির্বাচনে প্রচারের কাজে গিয়েছেন কেজরিওয়াল ৷ দু’দিনের জন্য গুজরাত সফরে গিয়েছেন তিনি ৷ আর এর মধ্যেই এমন কাণ্ড ঘটল ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় গরবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেমনই একটি গরবার অনুষ্ঠানে গিয়েছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ আর সেখানেই তাঁকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয় বলে অভিযোগ ৷
advertisement
advertisement
খোড়ালধাম মন্দিরে হাজির হয়ে জনতার উদ্দেশে হাত নাড়াতে নাড়াতে হেঁটে যাচ্ছিলেন কেজরিওয়াল। হঠাৎই দেখা যায় একটি জলের বোতল কেজরওয়ালের সামনে দিয়ে উড়ে গিয়ে পড়ে অন্য জায়গায় ৷ ভাগ্য ভাল, সেটা তাঁর গায়ে লাগেনি ৷ অল্পের জন্য রক্ষা পান কেজরিওয়াল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal: কেজরিওয়ালকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ রাজকোটে !
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement