advertisement

হাসপাতালে যাওয়ার আগে সনিয়ার রায়বেরেলিকে একটি 'উপহার' দিয়েছিলেন জেটলি

Last Updated:

গত বছর অক্টোবরে রায়বেরেলিতে তাঁর সাংসদ তহবিলের টাকা উন্নয়নের কাজে ব্যবহার করবেন বলে ঘোষণা করেছিলেন অরুণ জেটলি৷

#নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি হওয়ার হপ্তা খানেক আগেও কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সনিয়া গান্ধির কেন্দ্র রায়বেরেলিকে একটি উপহার দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ রায়বেরেলি জেলাপ্রশাসনকে নিজের সাংসদ তহবিলের টাকা থেকে সৌরশক্তিচালিত উচ্চক্ষমতাসম্পন্ন ২০০টি আলো দিতে চেয়ে চিঠি দিয়েছিলেন অরুণ জেটলি৷
সাংসদরা তাঁদের সাংসদ তহবিল থেকে যে কোনও জেলার কালেক্টরকে বছরে ৫ কোটি টাকা পর্যন্ত কোনও প্রকল্পে দিতে পারেন৷ বিজেপি নেতা হিরো বাজপেয়ীর কথায়, 'গত ১৭ অগাস্ট অরুণ জেটলির প্রস্তাব জমা পড়ে রায়বেরেলি প্রশাসনের কাছে৷' ৩০ জুলাই চিঠিটি লিখেছিলেন জেটলি৷ তারপরেই হাসপাতালে ভর্তি হন৷ জেটলির প্রস্তাব গ্রহণ করে জেলা প্রশাসন৷
গত বছর অক্টোবরে রায়বেরেলিতে তাঁর সাংসদ তহবিলের টাকা উন্নয়নের কাজে ব্যবহার করবেন বলে ঘোষণা করেছিলেন অরুণ জেটলি৷ লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বেকায়দায় ফেলতেই জেটলি এই ধরনের ঘোষণা করেছেন বলে তখন বিষয়টি দেখা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত কথা রেখেছেন জেটলি৷
advertisement
advertisement
আরও ভিডিও: শুধুমাত্র রাজনৈতিক মহলই নয়, অরুণ জেটলির প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট জগতেও
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাসপাতালে যাওয়ার আগে সনিয়ার রায়বেরেলিকে একটি 'উপহার' দিয়েছিলেন জেটলি
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement