advertisement

সাতসকালে শোপিয়ায় তিন জঙ্গি খতম, স্টিলের বুলেট নিয়ে চিন্তায় নিরাপত্তাবাহিনী

Last Updated:

চিনে তৈরি এই বুলেট জঙ্গিদের হাতে আসে কোথা থেকে!

#শ্রীনগর: আর্মর পিয়ারসিং। স্টিলের বুলেটের পোশাকি নাম। এই স্টিলের বুলেট এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনা ও সিআরপিএফের কাছে। কারণ স্টিল বা টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি এই বুলেট পাওয়া গিয়েছে জঙ্গিদের কাছ থেকে। মূলত চিনে তৈরি হয় এই বুলেট। এর আগেও এই বুলেট নিয়ে সেনার উপর আক্রমণ করেছিল জঙ্গিরা। কিন্তু গত দুবছরে স্টিলের বুলেট নিয়ে আর কোনও হামলা চালায়নি জঙ্গিরা। ফের এই বুলেট জঙ্গিদের হাতে পড়েছে। শোপিয়া জেলার রাওয়ারপোরায় লস্করের কমান্ডার সাজ্জাদ আফগানিকে খতম করেছে বাহিনী। তার কাছ থেকেই এই স্টিলের বুলেট উদ্ধার করেছেন জওয়ানরা। তার পর থেকেই দক্ষিণ কাশ্মীরে ডিউটিতে থাকা জওয়ানদের সুরক্ষা বাড়ানো হয়েছে।
বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে শরীরে গেঁথে যেতে পারে এই স্টিলের বুলেট। এমনকী বুলেটপ্রুফ গাড়িও ভেদ করে দিতে পারে। সাজ্জাদ আফগানির কাছ থেকে ৩৬টি স্টিলের বুলেট উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, চিনে তৈরি এই বুলেট জঙ্গিদের হাতে আসে কোথা থেকে! এই প্রশ্নের উত্তর নিরাপত্তাবাহিনীর কাছেও নেই। মূলত একে সিরিজের রাইফেলে এই বুলেট ব্যবহার করা হয়। সাধারণত সেনা জওয়ানরা যে বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করেন সেগুলি এই বুলেট রুখে দিতে পারবে না। তাই আপাতত দক্ষিণ কাশ্মীরে ডিউটিতে থাকা জওয়ানদের সুরক্ষা আরও এক স্তর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাহিনীর আধিকারিকরা। এমনকী প্রতি চেক পোস্ট, ছাউনিকে সতর্ক থাকার জন্যও উপরতলা থেকে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার জঙ্গিরা এই বুলেট ব্যবহার করেছিল। সেবার পুলওয়ামার এক সেনা ছাউনিতে এই বুলেট নিয়ে হামলা করেছিল জঙ্গিরা। বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকা সত্ত্বেও পাঁচজন জওয়ান জঙ্গিদের গুলিতে শহিদ হয়ে যান। এর পর ২০১৯ সালেও জঙ্গিরা এই বুলেট নিয়ে হামলা করেছিল।
advertisement
সোমবার সকালে শোপিয়ার মণিহাল এলাকায় তিন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। পুলিসের তরফে জনানো হয়েছে, তিনজনই লস্কর-ই-তৈবার সদস্য। ওই এলাকায় আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আন্দাজ করছে যৌথ বাহিনী। সার্চ অপারেশন চলছে। গত সপ্তাহে লস্কর কমান্ডার সাজ্জাদ আফগানি মারা যাওয়ার পর বদলা নিতে উঠেপড়ে লেগেছে জঙ্গিরা। সজাগ রয়েছে বাহিনীও। দক্ষিণ কাশ্মীরে সেনা সংখ্যা বাড়ানো হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাতসকালে শোপিয়ায় তিন জঙ্গি খতম, স্টিলের বুলেট নিয়ে চিন্তায় নিরাপত্তাবাহিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement