advertisement

প্রধানমন্ত্রী আবাস যোজনায় মিলবে সস্তায় বাড়ি, আবেদন করুন মাত্র ২৫ টাকায়

Last Updated:

মাটির বা অস্থায়ী বাড়ি রয়েছে৷ এমন প্রত্যেকেই এবার সরকারের কাছ থেকে পাকা বাড়ি পাবেন ৷

#নয়াদিল্লি: মাটির বা অস্থায়ী বাড়ি রয়েছে৷ এমন প্রত্যেকেই এবার সরকারের কাছ থেকে পাকা বাড়ি পাবেন ৷  দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিই একমাত্র পাকা বাড়ির সুবিধা পেতেন ।  কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মাটির বাড়ি বা অস্থায়ী বাড়ি রয়েছে এমন পরিবারের বাসিন্দারাও  এই সুবিধে পাবেন। তাদের জন্য পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে ৷
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সস্তায় বাড়ি পাওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার ৷ বিনা অসুবিধায় যাতে বহু সংখ্যক মানুষ যাতে মোদির এই ফ্ল্যাগশিপ স্কিমে যোগ দিতে পারে সেটাই এর মূল উদ্দেশ্য ৷ দেশের মধ্যে দু’লাখের বেশি কমন সার্ভিস সেন্টারের প্রায় ৬০ হাজার সেন্টার শহর অঞ্চলে অবস্থিত ৷ ৩ নভেম্বর থেকে মাত্র ২৫ টাকায় অনলাইনে আবেদন করা যাচ্ছে ৷ এই বিষয়ে বুধবার HUPA মন্ত্রালয় ও ইলেকট্রনিক্স  ও ইনফরমেশন টেকনলজির কমন সার্ভিসেস সেন্টার ই-গভারন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয় ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু ও রবি শঙ্কর  প্রসাদ ৷
advertisement
নাইডু জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনও বাধা ছাড়া সরকারের এই পরিষেবা যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ৷ অনলাইনে আবেদন করলে কর্তৃপক্ষের কাছে তাড়াতাড়ি পৌঁছবে এবং তারা সুবিধাভোগীদের সমস্যা দুর করতে পারবে অল্প সময়ের মধ্যে ৷
advertisement
সুবিধাভোগীদের কাছে আধার কার্ড না থাকলেও সেন্টার তাদের আধার কার্ড করিয়ে দিতে সাহায্য করবে ৷ অনলাইনে আবেদন করার পদ্ধতিটি অনেকটাই ই-কেওয়াইসির (আপনার গ্রাহককে চিনুন)মতো ৷ যার মানে যাথাযত যাচাই করার পরই আবেদন গ্রহণ করা হয়েছে ৷
advertisement
এই অনুষ্ঠানে নাইডু বলেন, ডিজিটাল ইন্ডিয়া মিশন দেশে বদল আনছে ৷ তিনি বলেন যেখানে ২০০৪-১৪ সালে যেখানে ১৩.৭০ লাখ গরীবদের সাশ্রয় মূল্যে হাউজিংয়ের জন্য অনুমোদন দেওয়া হয় ৷ সেখানেই গত এক বছরে ১১ লাখ ঘর অনুমোদিত হয়েছে, যা অনলাইন আবেদনের পর থেকে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রী আবাস যোজনায় মিলবে সস্তায় বাড়ি, আবেদন করুন মাত্র ২৫ টাকায়
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement